ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান শুরু, একদিনেই নিলেন ৬০০ শিক্ষার্থী

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ PM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ PM
ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান শুরু

ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান শুরু © সংগৃহীত

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে পাঁচটি ছাত্রী হলে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক চিকিৎসাসেবাকে হলপর্যায়ে সহজলভ্য করার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) কবি সুফিয়া কামাল হলে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমে কবি সুফিয়া কামাল হলের আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় ৬০০ শিক্ষার্থী টিকা গ্রহণ করেন। পর্যায়ক্রমে মেয়েদের আরও চারটি হলে একই ধরনের টিকাদান কর্মসূচি পরিচালনা করা হবে।

টিকা সেবা প্রদানের অংশ হিসেবে টিটেনাস, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক (এইচপিভি) টিকা ও টাইফয়েড টিকা প্রদান করা হয়। এর মধ্যে এইচপিভির টিকা বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে সাধারণত আড়াই হাজার থেকে ৪ হাজজার টাকা এবং টাইফয়েড টিকার বেসরকারি মূল্য প্রায় আড়াই হাজার টাকা। এছাড়া বেসরকারি উদ্যোগে ভ্যাটমুক্ত মূল্যে হেপাটাইটিস-এ, হেপাটাইটিস-বি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়।

ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে বিনামূল্যের টিকাদান কর্মসূচির আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হলো নারী শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখে আমরা বুঝতে পেরেছি, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীর জন্য টিকা প্রদানের প্রয়োজন হবে। পাঁচটি হলের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পুনরায় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে, যাতে শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুযায়ী টিকা গ্রহণ করতে পারে।

সাবিকুন্নাহার তামান্না জানান, প্রয়োজনীয় কিছু টিকা সবার জন্য গ্রহণ করা অত্যন্ত জরুরি। বেসরকারিভাবে গ্রহণ করলে যেসব টিকার জন্য ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত খরচ হয়, সেগুলো সিটি করপোরেশনের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদানের উদ্যোগ নিয়েছে ডাকসু। আজ কবি সুফিয়া কামাল হলের আবাসিক ও অনাবাসিক সকল শিক্ষার্থীদের এ সেবা প্রদান করা হয়েছে। পর্যাক্রমে মেয়েদের সকল হলে এ সেবা পৌঁছানো হবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে টিকাদান বিষয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। পুশিং চার্জ হিসেবে মাত্র ৩০ টাকা গ্রহণ করেছে। টিকা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রাণঘাতী ও সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয় এবং ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সামগ্রিক জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে। এর মাধ্যমে শিক্ষার্থী বোনদের স্বাস্থ্যসচেতনতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে একটি সুস্থ ও নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠবে।

এ সময় কবি সুফিয়া কামাল হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক তাহমিদা আকবর, কার্যনির্বাহী সদস্য নাফিসা সামিহা মাইশা, ফাহিমা শারমিন শাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9