ডাকসু নিয়ে আপত্তিকর বক্তব্য

শিক্ষক সমিতি থেকেও বহিষ্কার সেই জামায়াত নেতা

২৮ জানুয়ারি ২০২৬, ১২:২১ PM
মো. শামীম আহসান

মো. শামীম আহসান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় জামায়াত ইসলামীর নেতা মো. শামীম আহসানকে বাংলাদেশ শিক্ষক সমিতির পাথরঘাটা উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষক সমিতির পাথরঘাটা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলম কবির এবং সদস্য সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। 

বিজ্ঞপ্তিতে শামীম আহসানের বিষয়ে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াত নেতা মো. শামীম আহসান। তিনি তার ওই বক্তব্যে ডাকসুর বিষয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও বেফাঁস মন্তব্য করেন। এতে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে মর্মাহত ও মানসিকভাবে আহত করা হয়েছে।
 
এমন অশালীন বক্তব্য শিক্ষক সংগঠন ও শিক্ষক আদর্শেরও পরিপন্থি। এ কারণে সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ শিক্ষক সমিতি, পাথরঘাটা উপজেলা শাখার আহ্বায়ক পদ থেকে মো. শামীম আহসানকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির পাথরঘাটা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রুপধন বন্দর আমেরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম কবির বলেন, ‘শামীম আহসান যে ধরনের বক্তব্য দিয়েছেন তা আমরা শিক্ষক সমাজও মেনে নিতে পারিনি। আমরাও মর্মাহত। তার ওই বক্তব্য শিক্ষকসুলভ ছিল না এবং জাতি তা ভালোভাবে নিতে পরেনি।’
 
তিনি বলেন, সংগত কারণে সারা বাংলাদেশই বিষয়টি নিয়ে উত্তল। নিজ উপজেলায় তার বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনও করেছেন। এ কারণেই শিক্ষক সমিতির পাথরঘাটা উপজেলা শাখার বিভিন্ন সদস্যের উপস্থিতিতে এক সভার মাধ্যমে শামীম আহসানকে তার আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
 
এর আগে গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনী জনসভায় ডাকসু নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন।
 
শামীম আহসান পাথরঘাটা উপজেলার কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। পরবর্তী সময়ে ২৭ জানুয়ারি সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ স্থগিত করাসহ বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারীর দায়িত্বসহ সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকেও শামীম আহসানকে অব্যাহতি দেওয়া হয়।

সিকৃবির ১১ প্রশাসনিক দায়িত্ব থেকে ৯ জনের পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীসহ কাউকেই চেনেন না বাদী, বললেন—‘পুরো বাণিজ্য করে ফেল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9