প্রায় ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়ল বিক্ষোভকারী ছাত্র-জনতা 

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৫ PM
প্রায় ৬ ঘন্টা পর শাহবাগ ছাড়ল বিক্ষোভকারী ছাত্র-জনতা 

প্রায় ৬ ঘন্টা পর শাহবাগ ছাড়ল বিক্ষোভকারী ছাত্র-জনতা  © টিডিসি ছবি

প্রায় ছয় ঘণ্টা অবরোধের পর শাহবাগ ছেড়েছেন বিক্ষোভকারী ছাত্র-জনতা। জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তের দাবিতে সংগঠনটির আন্দোলনে পুলিশের হামলার জেরে জেরে এ অবরোধের সৃষ্টি হয়। পরে এটি সংঘর্ষেও রূপ নেয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। পরে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের নির্দেশে প্রায় ছয় ঘণ্টা পর শাহবাগ ত্যাগ করেন তারা। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানান, আন্দোলনের সার্বিক পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নিয়ে আগামীকাল শনিবার একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, সেই দুই পুলিশ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে— এ কথা আমরা মানি না। আমরা আজকের মধ্যেই বাংলাদেশের আইনের মাধ্যমে তাদের বিচার চাই।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নির্দেশদাতা ও তা বাস্তবায়নকারীদের সবার বিচার নিশ্চিত করতে হবে।

প্রতিটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বিএমইউ পরিদর্শন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬