জাবেরের ওপর হামলাকে ন্যাক্কারজনক বললেন ডা. তাসনিম জারা

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ PM
জাবেরের ওপর হামলাকে ন্যাক্কারজনক বললেন ডা. তাসনিম জারা

জাবেরের ওপর হামলাকে ন্যাক্কারজনক বললেন ডা. তাসনিম জারা © টিডিসি ফটো

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলাকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন সাবেক এনসিপি নেত্রী ও ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। এঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি। 

ফেসবুক পোস্টে জারা বলেন, ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকার ও আগামী সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। শহীদ শরীফ ওসমান হাদির বিচার প্রক্রিয়ায় ধীরগতি অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে।

তিনি আরও বলেন, জাবেরের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং শহীদ হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বিপ্লবীদের রক্ত ও ত্যাগ যেন বৃথা না যায়। ইনকিলাব মঞ্চের ন্যায্য সকল দাবির প্রতি পূর্ণ সমর্থন রইলো।

প্রতিটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বিএমইউ পরিদর্শন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬