ইনকিলাব মঞ্চের ওপর হামলায় ঘটনায় এনসিপির নিন্দা

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ PM
ইনকিলাব মঞ্চের ওপর হামলায় ঘটনায় এনসিপির নিন্দা 

ইনকিলাব মঞ্চের ওপর হামলায় ঘটনায় এনসিপির নিন্দা  © টিডিসি ফটো

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের হামালাকে ন্যক্কারজনক ও বর্বর বলে আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে জাতির সামনে উন্মোচন ও জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে দলটি। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। 

বিবৃতিতে বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের ন্যক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ন্যায্য বিচার দাবির আন্দোলন দমন করার এই দুঃসাহসিক অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না

হামলার ঘটনাকে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, এটি একটি ভয়ংকর বার্তা, যেখানে রাষ্ট্র নিজেই ন্যায় বিচারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বিচারের দাবিতে গড়ে ওঠা ন্যায্য আন্দোলনকে বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে দমন করার এই অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। প্রকাশ্য দিবালোকে সংঘটিত শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়া অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার নগ্ন বহিঃপ্রকাশ। এটি এখন স্পষ্ট যে এই সরকার ও বিচার ব্যবস্থা শহীদ হাদীর হত্যার বিচার নিয়ে গড়িমসি করছে এবং সারা দেশের মানুষের ন্যায্য দাবিকে পরিকল্পিতভাবে উপেক্ষা করছে। জাতীয় নাগরিক পার্টি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চায়, শহীদ শরিফ ওসমান হাদীর খুনের বিচারের দাবিতে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে, এবং এই দাবিকে দমন করা যাবে না।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতিতে আরও বলা হয়,  জাতীয় নাগরিক পার্টি জোরালো দাবি জানাচ্ছে, শহীদ শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে; এবং শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে জাতির সামনে উন্মোচন করতে হবে এবং জবাবদিহির আওতায় আনতে হবে।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬