ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের হামালার প্রতিবাদে শাহবাগ অবরোধ

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ PM
ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের হামালার প্রতিবাদে শাহবাগ অবরোধ 

ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের হামালার প্রতিবাদে শাহবাগ অবরোধ  © টিডিসি ফটো

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আজ শুক্রবার( ৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা নাগাদ রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন তারা। 

এসময় সংগঠনটির নেতাকর্মীরা 'ব্লকেড, ব্লকেড, শাহবাগ ব্লকেড',  ‘হাদি তোমায় দেখা যায়, ইনকিলাবের পতাকায়’, ‘কে বলেরে হাদি নাই, হাদি সারা বাংলায়’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে', তুমি কে আমি কে, হাদি-হাদি’, ‘তুমি কে আমি কে, জাবির জাবির’, বাংলাদেশের জনগণ, নেমে আসুন-নেমে পড়ুন’ সহ নানা স্লোগান দিচ্ছেন। 

এরআগে বিকেল ৪ টা নাগাদ নাগাদ শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে থেকে প্রধান উপদেষ্টার বাস ভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহারের পাশাপাশি টিয়ার গ্যাস, কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও ছররা গুলি নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন আর ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে চিকিৎসক আঁচল রায়ের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ৬ গবেষণা প্রকল্পে প্রথম …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‘বিএনপির হরতালে উন্নয়ন ব্যাহত হয়’ বক্তব্য দেওয়া সেই কৃষক সা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬