ইনকিলাব মঞ্চের জাবের ও রাকসু জিএস আম্মার হাসপাতালে

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ PM
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে © টিডিসি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে সংগঠনটির আন্দোলনরত নেতাকর্মীদের ওপর হামলা করে পুলিশ। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টাকালে তাদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করা হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আহত হয়েছেন। 

এছাড়া ডাকসুর নেত্রী ফাতেম তাসনিম জুমা, জকসুর নেত্রী শান্তা আক্তার, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত সালাউদ্দিন আম্মারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে আজ বিকেল সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানানো হয়। পোস্টে বলা হয়েছে, ‘জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। আপাতত কোন জমায়েত করবেন না। আমরা আহতদের চিকিৎসা দিয়ে আবার রাজপথে আসব।’

জানা গেছে, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে আজ সকাল থেকে পুলিশ ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল ইনকিলাব মঞ্চ। অন্যদিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি অব্যাহত ছিল। এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা। 

পরে বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়ক থেকে বিক্ষোভকারীরা যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, জলকামান ব্যবহারের পাশপাশি টিয়ার গ্যাস, কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ওসমান হাদি হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ছেলে ফিরনাস বিন ওসমানকে নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

৩৭ বছরের শিক্ষকতা শেষে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জমি দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, এলাকায় পুলিশে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদল সভাপতি বহিষ্কার 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে চবির আওয়ামীপন্থি শিক্ষকের কটাক্ষ, …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে মিনিস্টার হাই-…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9