আন্দোলনরতদের ওপর পুলিশি হামলার নিন্দা মহিলা জামায়াতের

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৫ AM
ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলা করে পুলিশ

ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলা করে পুলিশ © সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে আন্দোলনরতদের ওপর পুলিশের ন্যাক্কারজনক হামলা ও নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে মহিলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, তাদের যৌক্তিক দাবিতে কর্ণপাত না করে আন্দোলনরতদের ওপর পুলিশের হামলা চরম মানবাধিকার লঙ্ঘন। এমনকি সংবাদকর্মীরা এবং পথচারীরা পর্যন্ত এ থেকে রেহাই পায়নি। আন্দোলনরতদের ওপর অমানবিক হামলায় অনেকের হাত-পা ভেঙে গিয়েছে, তারা রক্তাক্ত হয়েছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে যারা এই সরকারকে ক্ষমতায় এনেছে, তাদের ওপর হামলা করা হল।

অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা বলেন, তাদের যৌক্তিক দাবি জুলাই বিপ্লবী ওসমান হাদি হত্যার বিচারকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে হাদি হত্যার বিচারে জাতিসংঘের অধীনে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানান জামায়াতের এই নেত্রী। একই সঙ্গে হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং আহতদের সুচিকিৎসার দাবি জানান তিনি।

আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬
আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬