বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে হেফাজত আমির বললেন, ‘জামায়াতকে ভোট দেওয়া জায়েজ হবে না’

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো এবং বাংলাদেশ হেফাজতে ইসলামীর আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো এবং বাংলাদেশ হেফাজতে ইসলামীর আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী © টিডিসি সম্পাদিত

ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চারপাশে চলছে নানান আলোচনা সমালোচনা। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হেফাজতে ইসলামীর আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসার খতমে বোখারি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মন্তব্যকালীন সময়ে স্থানীয় প্রার্থী হিসেবে বিএনপি মনোনীতি সারোয়ার আলমগীরকে সমর্থন জানান হেফাজতের প্রবীণ এই নেতা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সে অনুষ্ঠানে তার বক্তব্য দেয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।  সে ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়, ‘সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের ভোট দেওয়া কী? হারাম, জায়েজ হবে না।’

একই ভিডিওতে দেখা যায়, তার কাছাকাছি বসে আছেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর। এসময় তাকে দেখিয়ে বাবুনগরী বলেন, ‘আমরা উনাকে ভোট দিচ্ছি তা নয়। উনাকে সামনে রেখে উনার মাধ্যমে জেহাদ করছি। কার সঙ্গে? মওদুদির জামায়াতের সঙ্গে।’

তাকে আরও বলতে শোনা যায়, ‘আমি ইলেকশন-টিলেকশন বুঝি না, এটা জিহাদ। আমরা যদি কঠোরভাবে ভোট থেকে তাদের বঞ্চিত করতে না পারি, তারা যদি বাংলাদেশে আসে, তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে, মুসলমানের গোড়া কেটে দেবে। রগ কাটার গোষ্ঠী তারা।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে তার দেওয়া এমন বক্তব্য এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার তাকে জামায়াতে ইসলামীর বিপক্ষে বলতে শোনা গেছে।

বিএনপির সেই প্রার্থীর প্রার্থিতা বাতিলই থাকছে, এমপি হিসেবে …
  • ৩০ জুন ২০২৬
ঢাবির সিনেটে দুই বিরোধীদলীয় এমপিকে মনোনয়ন দেয়ার প্রস্তাব সা…
  • ৩০ জুন ২০২৬
বিয়ে না করায় ছুরিকাঘাতে তরুণ খুন, ‘প্রেমিকা’ আটক
  • ৩০ জুন ২০২৬
নাটকীয় ম্যাচে পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারাল মরক্কো
  • ৩০ জুন ২০২৬
গোবিপ্রবির ২৪ শিক্ষার্থীর হাতে ট্রাস্ট বৃত্তি
  • ৩০ জুন ২০২৬
জয়ের পর সেই জার্মান অর্থনীতিবিদকে কটাক্ষ নেইমারের
  • ৩০ জুন ২০২৬