নোবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ AM
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যাত্রা শুরু করলো শিক্ষকদের নতুন সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটি তাদের আনুষ্ঠানিক পথচলা শুরু করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল' এর একাংশকে সঙ্গে নিয়ে এই নতুন ফোরামটি গঠিত হয়েছে বলে জানা গেছে। পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন।

সংগঠনটির আত্মপ্রকাশকালে উপস্থিত ছিলেন প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন্নবী, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিবলু রহমান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক ড. এস এম সোহেল রানা।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সমুন্নত রাখা এবং জাতীয়তাবাদী আদর্শের শিক্ষকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এই ফোরামের যাত্রা। আগামীতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নতুন এই সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা গেছে।

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬