খুপরি ঘরে বেড়ে ওঠা সালমা পেলেন এসএসিতে জিপিএ-৫, ডাক্তার হওয়ার স্বপ্নের পাশে ডিসি

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ PM
জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, উম্মে সালমা ও তার পরিবার

জেলা প্রশাসক মিজ ফরিদা খানম, উম্মে সালমা ও তার পরিবার © টিডিসি ফটো

রাজধানীর মধুবাগের ছোট্ট খুপরি ঘরে বেড়ে ওঠে উম্মে সালমা। বাবা মিরাজ আলী চা বিক্রি করেন, মা নাজমা বেগম কাজ করেন মানুষের বাসাবাড়িতে। অভাব-অনটনের মধ্যেও পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন সালমা।

স্বপ্ন ডাক্তার হওয়ার। তবে কলেজে ভর্তি ও পরবর্তী পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। তার এই সংকটের কথা জানতে পেরে পাশে দাঁড়িয়েছেন ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।

বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে উম্মে সালমার হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। একই সঙ্গে কলেজে ভর্তি এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সম্প্রতি উম্মে সালমার ভালো ফলাফল ও আর্থিক সংকটের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, এসএসসিতে জিপিএ-৫ পেয়েও অর্থের অভাবে কলেজে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এই মেধাবী শিক্ষার্থী। বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে সালমার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

উম্মে সালমার বাবা মিরাজ আলী চা বিক্রি করে সংসার চালান। তার স্ত্রী নাজমা বেগম মানুষের বাসাবাড়িতে কাজ করেন। দুজনের সামান্য আয় দিয়ে সংসারের খরচ মেটাতেই তাদের হিমশিম খেতে হয়। এর মধ্যেই মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে আসছিলেন তারা।

আরও দেখুন: ১৩০ টাকায় শুরু, ৫ দশকে কত ধাপে মূল বেতন ২০ হাজার হলো সরকারি চাকরিজীবীদের

মিরাজ আলী বলেন, ‘চা বিক্রি করে যে আয় হয়, তা দিয়ে সংসার চালানোই কঠিন। মেয়ের পড়াশোনার খরচ চালাতে অনেক কষ্ট করতে হয়েছে। মেয়ে এসএসসিতেে এ+ পাওয়ায় তিনি খুব খুশি। কিন্তু কলেজে ভর্তি ও পরবর্তী পড়াশোনার খরচ কীভাবে চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। জেলা প্রশাসক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তিনি কৃতজ্ঞ।’

উম্মে সালমার মা নাজমা বেগম বলেন, ‘তার মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার। তারা চান, মেয়ের পড়াশোনা যেন কোনোভাবেই বন্ধ না হয়। জেলা প্রশাসক পাশে দাঁড়ানোয় তারা অনেকটা আশ্বস্ত হয়েছেন।’

জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, ‘অদম্য মেধা ও ইচ্ছাশক্তি থাকলে আর্থিক সংকট কোনো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। উম্মে সালমা প্রতিকূলতার মধ্যেও এসএসসিতে এ+ পেয়েছে, যা তার মেধা ও পরিশ্রমের প্রমাণ। তার ডাক্তার হওয়ার স্বপ্নের কথা জেনে আমরা তার পাশে দাঁড়িয়েছি। কলেজে ভর্তি থেকে শুরু করে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।’

আরও দেখুন: এসিআইয়ে সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরি

তিনি বলেন, ‘সমাজের প্রতিটি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে, সে বিষয়ে আমাদের নজর রয়েছে। উম্মে সালমার মতো শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। আমি আশা করি, সালমা তার স্বপ্ন পূরণ করে একদিন একজন ভালো চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে।’

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-প্রদর্শক নিয়োগ দেবে রাজউক উত্তরা মডেল কলেজ, আবেদন ১৫…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে এগোলেন মুশফিক, অবনতি শান্ত-তাইজুলের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের চুক্তি বাতিলের কারণে আজকের বিদ্যুৎ সমস্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬