১৩০ টাকায় শুরু, ৫ দশকে কত ধাপে মূল বেতন ২০ হাজার হলো সরকারি চাকরিজীবীদের

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

স্বাধীনতার পর ১৯৭৩ সালে মাত্র ১৩০ টাকা মূল বেতন দিয়ে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতনকাঠামো। এরপর পাঁচ দশকে আটবার পরিবর্তন হয়েছে জাতীয় বেতন স্কেল।

সর্বশেষ নবম পে-স্কেল অনুমোদনের পর সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার টাকা। একই সঙ্গে প্রথম গ্রেডের মূল বেতন প্রথমবারের মতো লাখ টাকার ঘর ছাড়িয়েছে।

১৯৭৩ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের সময়ে প্রথম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়। এরপর ১৯৭৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আরও সাতবার বেতনকাঠামো পরিবর্তন করা হয়। সম্প্রতি মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদিত হয়েছে।

পে কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৭৩ সালে প্রথম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ছিল ১৩০ টাকা। এরপর ধাপে ধাপে সেই বেতন বেড়ে ২০২৬ সালে ২০ হাজার টাকায় পৌঁছেছে।

দ্বিতীয় পে-স্কেল (১৯৭৭): প্রথম পে-স্কেলের চার বছর পর দ্বিতীয় জাতীয় বেতন স্কেল কার্যকর হয়। এতে সর্বনিম্ন মূল বেতন ৭৩ শতাংশ বেড়ে ২২৫ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৫০ শতাংশ বেড়ে ৩ হাজার টাকা হয়।

তৃতীয় পে-স্কেল (১৯৮৫): এ স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১২২ দশমিক ২ শতাংশ বেড়ে ৫০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন দ্বিগুণ হয়ে ৬ হাজার টাকা হয়।

চতুর্থ পে-স্কেল (১৯৯১): ছয় বছর পর চতুর্থ পে-স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৮০ শতাংশ বাড়িয়ে ৯০০ টাকা করা হয়। সর্বোচ্চ মূল বেতন প্রায় ৬৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০ হাজার টাকা।

পঞ্চম পে-স্কেল (১৯৯৭): এ স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতন যথাক্রমে ৬৭ ও ৫০ শতাংশ বাড়ানো হয়। ফলে সর্বনিম্ন বেতন দাঁড়ায় ১ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ১৫ হাজার টাকা।

ষষ্ঠ পে-স্কেল (২০০৫): এই স্কেলে প্রথম গ্রেডের মূল বেতন ৫৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২৩ হাজার টাকা হয়। এর মাধ্যমে সর্বোচ্চ মূল বেতন প্রথমবারের মতো ২০ হাজার টাকা ছাড়ায়। অন্যদিকে সর্বনিম্ন বেতন ৬০ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ হাজার ৪০০ টাকা।

সপ্তম পে-স্কেল (২০০৯): মাত্র চার বছর পর সপ্তম পে-স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৭০ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১০০ টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৩ দশমিক ৯১ শতাংশ বেড়ে ৪০ হাজার টাকা করা হয়।

আরও দেখুন: অফিসার পদে চাকরি দেবে  আড়ং

অষ্টম পে-স্কেল (২০১৫): ওই সময় পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন আসে অষ্টম পে-স্কেলে। এতে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১০১ দশমিক ২২ শতাংশ বেড়ে ৪ হাজার ১০০ টাকা থেকে ৮ হাজার ২৫০ টাকা হয়। আর সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৯৫ শতাংশ বেড়ে ৪০ হাজার থেকে ৭৮ হাজার টাকা করা হয়।

নবম পে-স্কেল (২০২৬): সর্বশেষ অনুমোদিত নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন গ্রেডের অর্থাৎ ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এ গ্রেডে বেতন বেড়েছে ১৪২ শতাংশ, যা শতাংশের হিসাবে সর্বোচ্চ বৃদ্ধি।

অন্যদিকে প্রথম গ্রেডের মূল বেতন ১০০ শতাংশ বাড়িয়ে ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। এর মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের মূল বেতন প্রথমবারের মতো এক লাখ টাকার সীমা অতিক্রম করেছে।

১৯৭৩ থেকে ২০২৬ এই ৫৩ বছরে শুধু সরকারি চাকরিজীবীদের বেতনই নয়, দেশের মানুষের মাথাপিছু আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় ১১০ ডলার থেকে বেড়ে ৩ হাজার ২০ ডলারে পৌঁছেছে।

সংসদে প্রশ্ন করতে আগের রাতে বিছানাপত্র নিয়ে লাইন ধরতেন আজকে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
গাকৃবি ও সিরডাপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরে ঐকমত্য
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় মারধরের শিকার আহত দিনমজুরের মৃত্যু
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সুখবর দিল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুপরি ঘরে বেড়ে ওঠা সালমা পেলেন এসএসিতে জিপিএ-৫, ডাক্তার হওয়…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬