অফিসার পদে চাকরি দেবে  আড়ং

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ PM
আড়ং

আড়ং © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের জনপ্রিয় লাইফস্টাইল রিটেইল চেইন আড়ংয়ে অফিসার, ট্রিমস, প্রকিউরমেন্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী প্রার্থীদের আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। চাকরির কর্মস্থল ঢাকা।

আড়ং ১৯৭৮ সালে গ্রামীণ কারিগরদের দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সহায়তার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটির বাংলাদেশে ৩৩টি রিটেইল স্টোর এবং শতাধিক ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যসামগ্রী রয়েছে। প্রতিষ্ঠানটি ৭৫ হাজারের বেশি কারিগরকে ন্যায্য বাণিজ্যিক ব্যবস্থার মাধ্যমে সহায়তা করছে।

প্রতিষ্ঠানের নাম:  আড়ং

পদের নাম: অফিসার, ট্রিমস, প্রকিউরমেন্ট

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাপ্লাই চেইন/অপারেশনস ম্যানেজমেন্ট/টেক্সটাইল বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রকিউরমেন্ট বা ট্রিমস পণ্য সোর্সিংয়ে ন্যূনতম ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেক্সটাইল বা ফ্যাশন শিল্পে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

চাকরির দায়িত্ব: নির্বাচিত কর্মকর্তাকে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ট্রিমস পণ্য যেমন লেবেল, হ্যাংট্যাগ, জিপার, বোতাম, সেলাই সুতা, ইলাস্টিক, রিবন ও প্যাকেজিং সামগ্রী সংগ্রহ ও ক্রয় প্রক্রিয়ায় কাজ করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছ থেকে পণ্যের চাহিদা ও সময়সীমা সংগ্রহ, পারচেজ রিকুইজিশন ও পারচেজ অর্ডার প্রস্তুত, সরবরাহকারীদের কাছ থেকে কোটেশন সংগ্রহ, দর-কষাকষি ও অর্ডার নিশ্চিত করা এবং সরবরাহকারীদের কার্যক্রম ও পণ্য সরবরাহ পর্যবেক্ষণ করতে হবে।

আরও দেখুন: চলন্ত ট্রেনে ৪৪ বছর বয়সী নারীকে ধর্ষণ, দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য প্রত্যাহার

কমার্শিয়াল, লজিস্টিকস ও ইনভেন্টরি টিমের সঙ্গে সমন্বয়, ক্রয়সংক্রান্ত সমস্যা সমাধান, সরবরাহকারী উন্নচাকর্য়ন ও বাজার গবেষণায় অংশগ্রহণ, খরচ কমানোর সুযোগ চিহ্নিত করা এবং অতিরিক্ত মজুত কমাতে এম ও কিউ এবং ইনভেন্টরি পর্যবেক্ষণও দায়িত্বের মধ্যে থাকবে।

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

চাকরির স্থান: ঢাকা।

আবেদনের মাধ্যম: অনলাইন।

আবেদনের শেষ সময়: ৯ সেপ্টেম্বর ২০২৬।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য জানতে বা আবেদন করতে এখানে দেখুন।

ময়মনসিংহে হামলায় আহত সাবেক যুবদল নেতার মৃত্যু, গ্রেপ্তার ৩
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বয়লার বিস্ফোরণে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১০০ পদে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ২৫ অক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তনে ব্যর্থ বাবর
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬