চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ PM
৫ পদে ২০ ডাক্তার-কর্মচারী নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে

৫ পদে ২০ ডাক্তার-কর্মচারী নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে © সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ থেকে ২০তম গ্রেডে ৫ পদে ২০ ডাক্তার-কর্মচারী নিয়োগে ২৪ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল;

১. পদের নাম: মেডিকেল অফিসার;

পদসংখ্যা: ৭টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ২০ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

আবেদনের যোগ্যতা: ৩ বছর মেয়াদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনোলজিস্ট (প্যাথলজি);

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা এবং এইচএসসি পাসের ক্ষেত্রে ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*মেডিকেল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২);

আবেদনের যোগ্যতা: ফার্মেসি বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৫. পদের নাম: ক্লিনার;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: ডিপো ইনচার্জ নিয়োগ দেবে আদ্-দ্বীন ফার্মাসিউটিক্যালস, আবেদন ১২ সেপ্টেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ২ থেকে ৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫০ টাকা জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'চীফ মেডিকেল অফিসার, চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম ইপিজেড' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনের যোগ্যতা ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: চট্টগ্রাম ইপিজেড হাসপাতালের অফিশিয়াল ওয়েবসাইট

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬