যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিয়াল সরকারের নির্মিত চলচ্চিত্র ‘Echoes of War’

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিয়াল সরকারের নির্মিত চলচ্চিত্র ‘Echoes of War’ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক চলচ্চিত্র উৎসব IndieX Film Fest-এ স্টুডেন্ট ক্যাটাগরিতে সেরা ডকুমেন্টারি নির্বাচিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পিয়াল সরকারের নির্মিত চলচ্চিত্র ‘Echoes of War’। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের ডাউনটাউন এলাকায় অবস্থিত রিগ্যাল এলএ লাইভ অডিটোরিয়ামে এবারের আসর আয়োজন করা হয়েছে।

২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে নির্বাচিত ও পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এবারের প্রতিযোগিতামূলক আসরে ১২টি দেশের চলচ্চিত্র নির্মাতারা অংশগ্রহণ করেছেন। পিয়াল সরকার একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে স্নাতকোত্তরে তিনি অধ্যয়নরত।

‘Echoes of War’ চলচ্চিত্রটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রথম সেমিস্টারে অধ্যয়নকালে অ্যাকাডেমিক প্রকল্প হিসেবে নির্মাণ করেন পিয়াল। এটি ছিল চলচ্চিত্র ও ভিডিও সম্পাদনা কোর্সের অংশ। কোর্সটির শিক্ষক ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ কুমার প্রামাণিক।

চলচ্চিত্রটি সম্পর্কে পিয়াল জানান, ‘Echoes of War’ একটি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র। এতে যুদ্ধ, ভূরাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব কীভাবে সাধারণ শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকাকে বিপর্যস্ত করে, তা তুলে ধরা হয়েছে। এসব সংঘাতের প্রভাব ভৌগোলিক সীমানা পেরিয়ে দূরবর্তী দেশের সাধারণ মানুষের জীবনেও ছড়িয়ে পড়ে।

আরও খবর: দিনের শুরুটা সুন্দর করতে সকালে করুন এই ৯ যোগব্যায়াম

ক্ষমতাধর রাষ্ট্রগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্বের সবচেয়ে বড় বোঝা অনেক সময় বহন করতে হয় সমাজের প্রান্তিক ও শ্রমজীবী মানুষকে। এতো প্রতিকূলতার মধ্যেও মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা, পারস্পরিক সম্পর্ক এবং ছোট ছোট আনন্দ খুঁজে নেওয়ার মধ্য দিয়ে চলচ্চিত্রটি মানবিক প্রতিরোধ ও জীবনের প্রতি মানুষের ভালোবাসার গল্প তুলে ধরেছে।

নিজের অনুভূতি ব্যক্ত করে পিয়াল বলেন, একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে সীমিত সুযোগ-সুবিধা ও সামর্থ্যের মধ্যে কাজ করে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া আমার জন্য অনেক বড় অর্জন। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ থেকে নির্মিত আমার কাজ যখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়, তখন তা আমাকে আরও অনুপ্রাণিত করে। 

তিনি বলেন, এই স্বীকৃতি আমার পরবর্তী কাজগুলোর জন্য নতুন সাহস ও আত্মবিশ্বাস যোগাবে। আমি বিশ্বাস করি, এটি আমার চলচ্চিত্র নির্মাণের যাত্রায় একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

সুস্থ থাকতে সকালে যে ৪টি অভ্যাস গড়ে তুলবেন
  • ১৭ নভেম্বর ২০২৬
স্মৃতিতে অমলিন মাওলানা ভাসানী, মাভাবিপ্রবিতে সপ্তাহব্যাপী ন…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশের বাজারে ভিভো ভি৮০, কিনলেই মিলবে স্মার্টওয়াচসহ ৩ উপহার
  • ১৭ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন নজরুল বিশ্বব…
  • ১৭ নভেম্বর ২০২৬
জাবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষ…
  • ১৭ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ফলাফল প্রকাশের দাবি সংসদে, ৭১ বিধ…
  • ১৭ নভেম্বর ২০২৬