৪৯তম বিসিএসে ইসলাম শিক্ষায় নবম হলেন লক্ষ্মীপুরের আবুল হাসানাত

১২ নভেম্বর ২০২৫, ০২:৩০ PM
আবুল হাসানাত

আবুল হাসানাত © সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের কৃতি সন্তান আবুল হাসানাত ৪৯তম বিসিএস পরীক্ষায় ইসলাম শিক্ষা ক্যাডারে মেধাক্রমে নবম স্থান অর্জন করেছেন। তাঁর এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

আবুল হাসানাত পশ্চিম লরেন্স দাখিল বালিকা মাদ্রাসার সুপার মাওলানা মাকসুদুর রহমান ফরাজির বড় ছেলে। দাখিল ও আলিম পরীক্ষায় তিনি টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে ২০১০ ও ২০১২ সালে গোল্ডেন এ প্লাস অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি লাভ করেন।

শিক্ষাজীবনে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে কবি জসিমউদ্দীন হল থেকে মেরিট অ্যাওয়ার্ড পান তিনি। এরপর ২০২২ সালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিতে সহকারী কর্মকর্তা পদে মনোনীত হলেও শিক্ষকতার প্রতি আগ্রহের কারণে সেই চাকরিতে যোগ দেননি। বর্তমানে তিনি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।                                                                                                                                                                                                                 

বাবা মাওলানা মাকসুদুর রহমান ফরাজি সন্তানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমার ছেলে ছোটবেলা থেকেই পরিশ্রমী ও মনোযোগী। আমাদের মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণি পাস করে টুমচর মাদ্রাসায় ভর্তি হয়। সেখানেও ভালো ফল করেছে। আজ সে বিসিএস ক্যাডার হয়েছে—এটা আমাদের সবার জন্য গর্বের।

আবুল হাসানাত বলেন, ২০১৯ সাল থেকে শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় পড়াশোনায় বিরতি এসেছিল। ৪০তম বিসিএসে ভাইভায় অংশ নিয়েও সফল হতে পারিনি। তবুও হাল ছাড়িনি। আল্লাহর অশেষ রহমতে এবার কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছি। শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই।

তার এই অর্জনে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় শিক্ষার্থীরা বলছে, আবুল হাসানাত তাদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

 

 

 

 

 

আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ কবে, যা বলছে অধিদপ্তর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9