বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ঢাবির সেই ভিপি প্রার্থী

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৬ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২০ PM
শামীম হোসেন

শামীম হোসেন © সংগৃহীত

বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম হোসেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে ছবি শেয়ার এই তথ্য নিশ্চিত করেন তিনি।

ছবিতে নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমানের হাত থেকে চাকরির অফার লেটার গ্রহণের একটি ছবিও দিয়েছেন তিনি।

পোস্টে দেখা যায়, ডিপার্টমেন্ট আব ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগে লেকচারার পদে জয়েন করেছেন শামীম। আর লেখা- আলহামদুলিল্লাহ। আরেকটি পোস্টে তিনি বলেন, ‘কথা রেখেছি- শিক্ষকই হয়েছি। আলহামদুলিল্লাহ।’ 

উল্লেখ্য, শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ–সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বেশ আলোচনায় ছিলেন। ভিপি পদে শামীম পেয়েছিলেন ৩ হাজার ৮৮৪ ভোট।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬