স্কুল অফ বাডিং ইকোনোমিস্টের নেতৃত্বে আদিল-সাঈদ

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ PM
স্কুল অফ বাডিং ইকোনোমিস্টের নেতৃত্বে আদিল-সাঈদ

স্কুল অফ বাডিং ইকোনোমিস্টের নেতৃত্বে আদিল-সাঈদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘স্কুল অফ বাডিং ইকোনোমিস্ট’ (School of Budding Economists)-এর নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আদিল হোছাইন চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ মাহমুদ।

সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আদিল হোছাইন চৌধুরী ২০২০–২১ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত সাঈদ মাহমুদ ২০২১–২২ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তারা উভয়েই শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনের উপদেষ্টা এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে এবং সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি মো ফারহান লাবীব ও সাধারণ সম্পাদক মো সানোয়ার হোসেন।

নবনির্বাচিত সভাপতি আদিল হোছাইন চৌধুরী বলেন, ‘স্কুল অফ বাডিং ইকোনোমিস্টের মূল লক্ষ্য হলো অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করা এবং হলভিত্তিক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা। আমাদের পূর্বসূরিরা সংগঠনটিকে একটি কার্যকর প্ল্যাটফর্মে রূপ দিয়েছেন। আমি সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও সক্রিয় ও ফলপ্রসূ করতে চাই।’

সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ বলেন, ‘আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক সাপোর্ট, গবেষণামুখী পরিবেশ তৈরি এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি চালু করা। এ লক্ষ্যে আমাদের একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা রয়েছে। আশা করছি সংগঠনের সদস্য ও সম্মানিত সিনিয়রদের সহযোগিতায় খুব দ্রুত এসব উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে।’

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬