পাবলিক বিশ্ববিদ্যালয়টির প্রথম বিসিএস ক্যাডার আরিফুল ইসলাম

১২ নভেম্বর ২০২৫, ১২:১২ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ১২:২৯ PM
সুপারিশপ্রাপ্ত মো. আরিফুল ইসলাম আরিফ

সুপারিশপ্রাপ্ত মো. আরিফুল ইসলাম আরিফ © সংগৃহীত ছবি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হলেন মো. আরিফুল ইসলাম আরিফ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে প্রকাশিত ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রথম ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। নবপ্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় থেকে তিনিই প্রথম শিক্ষার্থী, যিনি বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়ে গৌরব অর্জন করলেন।

আরিফুলের এই অভূতপূর্ব সাফল্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো জাবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত। সংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের জন্য তার এই অর্জন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নিজের অনুভূতি প্রকাশ করে মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, 'এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার বাবা-মা এবং বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয়ের প্রথম বিসিএস ক্যাডার হতে পারাটা আমার জন্য কেবল সম্মানের নয়, এটি আমার দায়িত্বকেও অনেক বাড়িয়ে দিলো।'

তিনি আরও যোগ করেন, ‘সৎভাবে দেশের সেবা করা, বাবা-মায়ের মুখে হাসি ফোটানো এবং তাঁদেরকে গর্বিত করা, সন্তান হিসেবে এটুকুই আমার স্বপ্ন।'

এই সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের জন্য এক নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকোনুজ্জামান। তিনি বলেন, 'যেখানে জ্ঞানের প্রদীপ প্রথম জ্বলে ওঠে, সেখান থেকেই আলোর পথ শুরু হয়। মো. আরিফুল ইসলাম আরিফের এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আত্মপ্রকাশ, পরিশ্রমের জ্যোতি এবং এক নতুন যুগের সূচনা। আরিফুল সেই আলোকবর্তিকা, যিনি প্রমাণ করেছেন, নবপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানও স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে যদি তাতে থাকে বিশ্বাস, অধ্যবসায় ও আদর্শের দীপ্তি।'

আরিফুল ইসলামের কৃতিত্ব এবারই প্রথম নয়। তিনি এর আগেও একাধিক সরকারি চাকরির পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ার পাশাপাশি তিনি ৪৬তম ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এ ছাড়া তিনি তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সহকারী ব্যবস্থাপক (প্রশাসন, ৯ম গ্রেড) এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সহকারী পরিচালক (৯ম গ্রেড) পদেও নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি তিনি এনএসআইয়ের সহকারী পরিচালক পদের প্রিলিমিনারি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন, ৯ম গ্রেড) পদের লিখিত পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছেন।

​গাইবান্ধা সদর উপজেলার খামার গোবিন্দপুর গ্রামের মো. জামাল উদ্দিন ও মোছাঃ আকিদা বেগম দম্পতির সন্তান আরিফুল। তিনি লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর জাবিপ্রবির সমাজকর্ম বিভাগে ভর্তি হন।

এদিকে, এক অভিনন্দন বার্তায় সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. অলিউল্লাহ চৌধুরী আরিফুলের এই ঐতিহাসিক অর্জনে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই সাফল্য জাবিপ্রবি পরিবারের জন্য অসামান্য গর্বের এবং এটি বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করবে।

কোনো জ্যোতিষী-গোয়েন্দা সংস্থাও ভাবেনি আওয়ামী লীগ এভাবে বিদা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জনবল নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আইএইচটি থেকে বাদ পড়ল এম মনসুর আলীর নাম
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ১০, আবেদন এইচএসসি পাসেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে আসছে সমন্বিত শিক্ষক ও প্রশাসনিক নীতিমালা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9