৪৯তম বিসিএস

বিভাগটিতে মোট ক্যাডার ২৫ জন, ২২ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের

১২ নভেম্বর ২০২৫, ১১:৫৭ AM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ১২:০১ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাময়িকভাবে ৬৬৮ জন প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে প্রকাশিত এ ফলাফলে সমাজকর্ম বিষয়ে মোট ২৫টি শূন্যপদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকেই ২২ জন প্রার্থী ক্যাডার হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: অনার্সের ফল প্রকাশের আগেই বিসিএস ক্যাডার ঢাবি শিক্ষার্থী খাদিজা

নির্বাচিত প্রার্থীরা হলেন— খাদিজা আক্তার, আবদুল্লাহ আল মামুন বেলাল, মো. ইয়াসিন আরাফাত, শাহীন আলম, কানিজ মুস্তারিন, ইব্রাহিম সৈকত, মেহেদী হাসান, আমিনুল হক মাখন, রোমান মিয়া, মাসুম বি. আরিয়ান, রাজিয়া সুলতানা রোজী, মো. সৈকত সরকার, তানভীর রেজা, শুভ্র বিশ্বাস, ডালিয়া আক্তার নিপু, জান্নাতুল নাঈম, মানসুরা শীলা, এম. মাসুম বিল্লাহ, আবদুল্লাহ আল মাসুদ, মো. আসাদুজ্জামান, শ্রাবণী মালাকার ও দিদারুজ্জামান দিদার।

এর আগে, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ৪৯তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের মধ্যে মোট ৬৬৮ জনকে নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করা হলো। কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ কবে, যা বলছে অধিদপ্তর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9