পিএসসি ঘেরাও কর্মসূচি

৪৭তম বিসিএস লিখিত প্রার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ

০৯ নভেম্বর ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:২০ PM
আন্দোলনরত বিসিএস চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ

আন্দোলনরত বিসিএস চাকরিপ্রার্থীদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ © সংগৃহীত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের পিএসসি ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) প্রধান ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।

জানা গেছে, পিএসির সামনেই অবস্থান কর্মসূচি পালনকালে পিএসির প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের গেট ছেড়ে দেয়ার আদেশ দেন। এরপরেও পিএসসির গেট থেকে না সরলে পুলিশ তাদের ওপর লাঠি চার্জ এবং জলকামান নিক্ষেপ করে। 

চাকরিপ্রার্থীদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্ত বৈষম্যমূলক। 

দাবি আদায় না হলে পিএসসির সামনে থেকে সরবেন না বলেও ঘোষণা দেন বিক্ষুব্ধ ৪৭তম বিসিএস প্রিলি পাস করা পরীক্ষার্থীরা।

এর আগে, একই দাবিতে পরীক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। গত বুধবার পিএসসির সামনে আয়োজিত কর্মসূচিতে লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবি তোলেন আন্দোলনকারীরা। পিএসসি চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেমের সঙ্গে সাক্ষাৎ করে পরীক্ষা পেছানোর যৌক্তিকতা তুলে ধরে স্মারকলিপিও দিয়েছেন তারা। 

পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ২৩ জুলাই ২০২৬
ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মী আ…
  • ২৩ জুলাই ২০২৬
মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিলেন কাসেমিরো
  • ২৩ জুলাই ২০২৬
‘আমি জগন্নাথের শের’— বলে জবি শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার …
  • ২৩ জুলাই ২০২৬
বিশ্বকাপ শেষে সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন যেসব ফুট…
  • ২২ জুলাই ২০২৬
রান্না করতে গিয়ে সবুজ হয়ে গেল গরুর মাংস, থানায় অভিযোগ
  • ২২ জুলাই ২০২৬