৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে অবস্থান

০৯ নভেম্বর ২০২৫, ০১:০৭ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০১:০৭ PM
পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান

পিএসসির সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান © সংগৃহীত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির সামনে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা। রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) প্রধান ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।

চাকরিপ্রার্থীরা জানান, অন্যান্য বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য প্রার্থীরা পর্যাপ্ত সময় পেয়েছেন। কিন্তু ৪৭তম বিসিএসের ক্ষেত্রে খুবই সীমিত সময় দেওয়ায় সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। 

বিক্ষোভকারীদের দাবি, লিখিত পরীক্ষার তারিখ পেছানো উচিত যাতে তারা যথেষ্ট সময় নিয়ে প্রস্তুতি নিতে পারেন। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলেছেন তারা।

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চার বগি লাইনচ্যুত, বন্ধ চট্টগ্রা…
  • ২১ অক্টোবর ২০২৬
নবম পে স্কেলে বেতন নির্ধারণ শেষ
  • ২১ অক্টোবর ২০২৬
একজন ব্যভিচার, একজন তথ্যপ্রযুক্তি— সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত…
  • ২১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ
  • ২১ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের পেটানো নিয়ে এনায়েতুল্লাহ আব্বাসীর উল্টো সুর
  • ২১ অক্টোবর ২০২৬
আজ ২১ অক্টোবর, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্মরণীয় দিন
  • ২১ অক্টোবর ২০২৬