মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ PM
মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি'র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি'র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ © সংগৃহীত

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই-এর যৌথ উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে `রমজান ফুড প্যাক বিতরণ -২০২৬' কর্মসূচির আওতায় মিরসরাইয়ের শতাধিক দরিদ্র নারী-পুরুষদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) মিরসরাইয়ের সৈদালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর প্রধান উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী, মিরসরাইয়ের কৃতি সন্তান, তরুণ চিন্তক, শিক্ষক ও সংগঠক উস্তায মু. নূরুল্লাহ উপস্থিত থেকে এ রমজান খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন। 

সমাজে অপেক্ষাকৃত দরিদ্র মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই রমজান ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি'র শুভানুধ্যায়ী মুহাম্মদ ইসমাইল হোসেনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি'র উদ্যোগে তুরষ্কের লেট'স ড্রিম ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর সার্বিক ব্যবস্থাপনায় সুন্দরভাবে অনাড়ম্বর এ ফুড প্যাক বিতরণ সম্পন্ন হয়। প্রায় শতাধিক দারিদ্র নারী-পুরুষ এসব খাদ্য সামগ্রী গ্রহণ আনন্দানুভূতি প্রকাশ করেন।

খাদ্য উপহার বিতরণকালে এ আয়োজনের উদ্যোক্তা জনাব মু. নূরুল্লাহ বলেন, `পবিত্র রমজান আমাদেরকে ধৈর্য, সংযম ও সৌহার্দ্য - সম্প্রীতির শিক্ষা দেয়। আমাদের সামর্থবানদের উচিত প্রতিবেশী অসহায়দের পাশে সামার্থ্যানুযায়ী দাঁড়ানো। এটি মুসলমান হিসেবে আমাদের ঈমানের দাবী এবং মানব চরিত্রে অন্যতম ভাল বৈশিষ্ট্যও। প্রত্যেক মানবিক মানুষের কর্তব্য তার প্রতিবেশী ও দরিদ্র এলাকাবাসীর প্রতি সদয় হওয়া, অসহায় ও স্বল্প আয়ের মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।’ এছাড়া তিনি আজকের এ আয়োজন সফল করার জন্য সম্মানিত উপস্থিতি ও স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, ২০২০ সালের শুরুর দিক থেকে মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি (এমডিএস) আনুষ্ঠানিকভাবে মিরসরাইয়ের মানুষের মাঝে তাদের কার্যক্রম শুরু করে এবং ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই (আইবিএম) তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ২০২৪ সালে শুরু করে। তরুণ শিক্ষাবিদ ও সংগঠক অসংখ্য শিক্ষা ও সামাজিক সংস্থা-সংগঠনের উদ্যোক্তা জনাব মু. নূরুল্লাহ'র নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের একঝাঁক তরুণ গ্রাজুয়েটদের সমন্বয়ে এ সংগঠন দু’টি মিরসরাইয়ের ছাত্র ও গণমানুষের জীবন মানের ক্রম উন্নতির লক্ষ্যে প্রতিবছর স্বল্প পরিসরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষা বৃত্তি এবং অসহায় মানুষের মাঝে রমজানে খাদ্য সামগ্রী, ঈদ উপহার, কুরবানির গোশত বিতরণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহযোগী, সমাজ উন্নয়ন ও সচেতনতামূলক বিভিন্ন মতবিনিময় সভাসহ সময়ের আলোকে নানা কর্মসূচি পালন করে থাকে। কিছুটা প্রচারবিমুখ হলেও আগামীদিনে আরো বড় পরিসরে এসব আয়োজন পরিচালনা করার আশা প্রকাশ করেন উদ্যোক্তারা।

এসব আয়োজনে পরামর্শ ও সার্বিক সহযোগিতায় ছিলেন মিরসরাইয়ের কৃতীসন্তান সাবেক ছাত্রনেতা জনাব নুর মোশাররফ হোসাইন(চবি), জনাব মেজবা উল আলম(জবি) ডুয়েটের শিক্ষক মোহাম্মদ কাওসার আহমদ (ঢাবি), ডা. নুর তমিজ ভুঁইয়া(সিলেট মেডিক্যাল), ডা. ইমরান হোসাইন রিফাত (ঢাকা মেডিক্যাল), ছাত্রনেতা ইমরান হোসাইন আফনান (চবি) মুহাম্মদ মঈনুদ্দিন (জবি), ডা. বেলায়েত, সাফায়েত উল্লাহ (জাবি), ইমতিয়াজ উদ্দিন (ঢাবি) প্রমুখ।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9