অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন 

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ PM
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন © টিডিসি ফটো

অতিরিক্ত ফি আদায়, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ সময় তাদের সাথে যোগ দেন তাদের অভিভাবকরাও।  

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজে বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন বিষয়কে উল্লেখ করে ফি আদায় করে আসছিল স্কুল কর্তৃপক্ষ। তন্মধ্যে ল‍্যাব ফি, ম‍্যাগাজিন ফি, কম্পিউটার ফি সহ আরও কয়েকটি ফি উল্লেখ থাকলে এ সকল কিছুর কোনটিই স্কুল কর্তৃপক্ষ থেকে পাওয়া যায় না বলে অভিযোগ করেন। এছাড়াও কেন্টিনের খাবার ,অস্বাস্থ্যকর নোংরা খাবার পানি, প্রায় ধ্বসে পরা ক্লাস রুমসহ নানা অসংগতির অভিযোগ তুলে অবিলম্বে এর সমাধানের দাবি করে আসছিল শিক্ষার্থী ও অভিভাবকরা।

এরই ধারাবাহিকতায় কয়েকদিন ধরে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ‍্যমসহ বিভিন্ন সময় শিক্ষকদের কাছে প্রতিবাদ করে আসছিল। কিন্তু শিক্ষার্থীদের এ প্রতিবাদকে কর্নপাত না করে উল্টো শাস্তিমূলক ব‍্যবস্থার হুমকি দিলে বিক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষার্থীরা। তারা আন্দোলনের ডাক দেয় ও আজ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা স্কুলের নানা অনিয়ম ও অতিরিক্ত ফি কে অযৌক্তিক বলে দাবি তুলে তা অবিলম্বে  প্রত‍্যাহারের দাবি করেন। এতে অনেক অভিভাবকরাও তাদের সাথে একাত্নতা প্রকাশ করেন। খবর পেয়ে স্কুলটিতে জরুরি বৈঠকে বসে স্কুল গভর্নিং বডি। 

আরও দেখুন: বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

জাবি স্কুল ও কলেজের অধ‍্যক্ষ অধ্যাপক ড. মোহা. তালিম হোসেন অতিরিক্ত ফি আদায়ের কথা স্বীকার করে সমাধানের কথা বলে আশ্বস্ত করে বলেন,আমরা যে সকল অতিরিক্ত ফি ধরা আছে তা সমন্বয় করে সমাধান করবো।

এ সকল বিষয়ে সমাধানের প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান গভর্নিং বডির সভাপতি অধ্যাপক সামছুল আলম। 

শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক এমনটাই প্রত‍্যাশা অভিভাবকসহ সকলের।

এদিকে কয়েকশত শিক্ষার্থীদের এ কর্মসূচির খবর পেয়ে পরে স্কুল ও কলেজের গভর্নিং বডি জরুরি সভা করে তাদের দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি অনেকটা শান্ত হয়।

মাদক ও বাল্যবিবাহ নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই মিলবে পুর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের অষ্টম দিনে চুয়েট শিক্ষার্থীদের মুখোশ মিছিল ও আইড…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে কোটি টাকা দেওয়ার …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব মিডিয়ার নৈতিকতা নিয়ে জবিতে আন্ত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকির কারণে চ্যাটজিপিটির অ্যাস্ট্রা ভার্সন বাজার…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬