যুব ও ক্রীড়া মন্ত্রণালয় © সংগৃহীত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরে ৬টি পদে মোট ৪৩ জনকে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত।
ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) ও বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।
পদের নাম ও সংখ্যা
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (জেলা ক্রীড়া অফিস): ৯টি
বেতন স্কেল: ২২,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
ক্যাশিয়ার (সরকারি শারীরিক শিক্ষা কলেজ): ২টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
ড্রাইভার (গাড়িচালক), সরকারি শারীরিক শিক্ষা কলেজ: ২টি
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
অফিস সহায়ক (ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস): ২৬টি
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
অফিস সহায়ক (সরকারি শারীরিক শিক্ষা কলেজ): ৩টি
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
গ্রাউন্ডসম্যান (অফিস সহায়ক), সরকারি শারীরিক শিক্ষা কলেজ: ১টি
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
আরও দেখুন: আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
ক্যাশিয়ার: কোনো স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
ড্রাইভার: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।
অফিস সহায়ক (ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস): কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অফিস সহায়ক (সরকারি শারীরিক শিক্ষা কলেজ): কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গ্রাউন্ডসম্যান (অফিস সহায়ক): কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো ক্রীড়া সংস্থায় সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দুই বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে ক্রীড়া পরিদপ্তরের টেলিটক পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ১ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা।
নিয়োগসংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ক্রীড়া পরিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটক পোর্টালেও জানা যাবে।
বিস্তারিত জানতে নিচে দেখুন।
