রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ৫ নভেম্বর

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ AM
সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল

সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল © টিডিসি সম্পাদিত

ঢাকার মেরুল বাড্ডায় অবস্থিত সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, সামাজিক বিজ্ঞান ও শারীরিক শিক্ষা বিষয়ে মোট ১৪টি পদে এ নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে। সিরাজ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও সম্পূর্ণ স্ব-অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পদের নাম ও সংখ্যা

সহকারী শিক্ষক: ১৪টি পদ

বাংলা: ২ জন

ইংরেজি: ২ জন

পদার্থবিজ্ঞান: ৩ জন

রসায়ন: ৩ জন

সামাজিক বিজ্ঞান: ২ জন

শারীরিক শিক্ষা: ২ জন (একজন পুরুষ ও একজন নারী)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ মাস্টার্স অথবা বিএডসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতা পেশায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বর্ধিত বেতন বা অতিরিক্ত ইনসেনটিভ দেওয়ার সুযোগ রয়েছে।

শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি বিপিএড প্রশিক্ষণ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে তিন বছরের শিক্ষকতা অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রেও শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের বর্ধিত বেতন বা অতিরিক্ত ইনসেনটিভ দেওয়া হতে পারে।

বেতন ও সুযোগ-সুবিধা:  বেতন আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় হারে দেওয়া হবে। সিরাজ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত স্কেলে বেতন দেওয়ার পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা থাকবে।

চাকরির এক বছর পূর্ণ হলে উৎসব ভাতা হিসেবে প্রতি ঈদে মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিশেষ প্রবৃদ্ধিসহ উচ্চতর প্রারম্ভিক বেতন দেওয়ার সুযোগ রয়েছে।

প্রার্থীর যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী, নামাজি (মুসলিমদের ক্ষেত্রে) ও ধর্মানুরাগী হতে হবে। 

আবেদন যেভাবে: আবেদনের সঙ্গে সব পাবলিক পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি, নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি (যদি থাকে) এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। তিন মাসের বেশি পুরোনো ছবি গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে বাড্ডা/প্রগতি সরণী শাখা, ঢাকার অনুকূলে ৩০০ টাকার অফেরতযোগ্য এমআইসিআর পেমেন্ট অর্ডার/ডিডি করে প্রধান শিক্ষক বরাবর জমা দিতে হবে।

আবেদন সরাসরি অথবা ডাকযোগে পাঠানো যাবে।

আরও দেখুন: এইচএসসি পাসেই চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়

আবেদনের ঠিকানা: সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল, রোড #১০, প্লট #২৩, দক্ষিণ বারিধারা আবাসিক এলাকা (রাজউক প্রজেক্ট),
মেরুল, বাড্ডা, ঢাকা-১২১২।

আবেদন শেষ: ৫ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পরীক্ষা: লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ১৪ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ৯টায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার যাওয়ার পথে বগুড়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহিনস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬