শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ AM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ AM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৯টি পদে মোট ১৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।

পদের নাম ও সংখ্যা

প্রভাষক (এ্যাপারেল): ১টি

বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)। এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে সহযোগী অধ্যাপক পদের বিপরীতে এ নিয়োগ দেওয়া হবে।

লাইব্রেরীয়ান: ১টি

বেতন স্কেল: ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)। কর্মস্থল সেন্ট্রাল লাইব্রেরি।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ২টি

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কর্মস্থল একাডেমিক শাখা, রেজিস্ট্রার দপ্তর।

কেয়ারটেকার: ১টি

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)। কর্মস্থল রেজিস্ট্রার দপ্তর।

অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: ১টি

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

সহকারী হিসাবরক্ষক: ১টি

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। কর্মস্থল অর্থ ও হিসাব দপ্তর।

সহকারী ক্যাশিয়ার: ১টি

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। কর্মস্থল অর্থ ও হিসাব দপ্তর।

লাইব্রেরী সহকারী: ১টি

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)। কর্মস্থল সেন্ট্রাল লাইব্রেরি।

সিকিউরিটি গার্ড: ৫টি

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)। কর্মস্থল রেজিস্ট্রার দপ্তর।

শিক্ষাগত যোগ্যতা

প্রভাষক (এ্যাপারেল): সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৭৫ সিজিপিএ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.৫০ জিপিএ থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ থাকতে হবে।

লাইব্রেরীয়ান: অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমতুল্য জিপিএ/সিজিপিএসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। প্রথম শ্রেণির পদে লাইব্রেরি বা অনুরূপ কাজে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ডেপুটি লাইব্রেরীয়ান পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ডাটাবেজের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমতুল্য জিপিএ থাকতে হবে। কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩৫ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। দাপ্তরিক কাজসহ এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও অ্যাকসেস পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

কেয়ারটেকার: কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত

অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

সহকারী হিসাবরক্ষক: এইচএসসি (বাণিজ্য) বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। হিসাবের কাজ, ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন।

সহকারী ক্যাশিয়ার: এইচএসসি (বাণিজ্য) বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। হিসাবের কাজ, ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটাবেজে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পেতে পারেন।

লাইব্রেরী সহকারী: সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমতুল্য জিপিএসহ স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। অনুমোদিত প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞান/গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস হতে হবে।

সিকিউরিটি গার্ড: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। বিশ্বস্ত ও শক্ত কাজ করার সামর্থ্য থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বুটেক্সের রেজিস্ট্রার অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের নির্ধারিত ফরমেট সংগ্রহ করতে হবে। আবেদনের সঙ্গে পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দিতে হবে। শিক্ষক পদের ক্ষেত্রে সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সংযুক্ত করতে হবে।

প্রভাষক পদের জন্য পাঁচ সেট, লাইব্রেরীয়ান পদের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত পাঁচ সেট এবং ৩ থেকে ৯ নম্বর ক্রমিকে থাকা পদগুলোর জন্য দুই সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে নেওয়া চরিত্র সম্পর্কিত প্রশংসাপত্র (টেস্টিমোনিয়াল) দিতে হবে। চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে বেতন স্কেল উল্লেখপূর্বক অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

আবেদনপত্র ও খামের ওপর পদের নাম, বিভাগ/দপ্তর এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয় উল্লেখ করতে হবে। আবেদনপত্র রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮ বরাবর পাঠাতে হবে।

আবেদন ফি: বুটেক্সের ওয়েবসাইটে গিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি দিতে হবে। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, সোনালী ই-ওয়ালেট, ভিসা, মাস্টারকার্ড, অ্যামেক্স, নেক্সাস কার্ড, বিকাশ, নগদ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে ফি দেওয়া যাবে।

১ ও ২ নম্বর ক্রমিকের পদের জন্য ২০০ টাকা, ৩ থেকে ৮ নম্বর ক্রমিকের পদের জন্য ১০০ টাকা এবং ৯ নম্বর ক্রমিকের পদের জন্য ৫০ টাকা ফি দিতে হবে। এর সঙ্গে প্রযোজ্য চার্জ যুক্ত হবে। পেমেন্টের রশিদের বুটেক্স কপি মূল আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা: আবেদনপত্র ৩০ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে জমা দেওয়া যাবে।

চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কোনো পদের প্রার্থীর সংখ্যা বেশি হলে প্রয়োজন অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে। প্রাথমিকভাবে যোগ্য ও বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরে চিঠি বা এসএমএসের মাধ্যমে জানানো হবে।

লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। সাক্ষাৎকারের সময় সব সনদ ও ট্রান্সক্রিপ্টের মূল কপি প্রদর্শন করতে হবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬