নরসিংদী সিভিল সার্জন কার্যালয় © সংগৃহীত
নরসিংদী সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতের শূন্য পদে ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০ গ্রেডের এসব পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদীর ১৩ সেপ্টেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দারাই এসব পদে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
পদ ও যোগ্যতা
১. কম্পিউটার অপারেটর: ৩টি
গ্রেড-১৩। বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ লেখার ন্যূনতম গতি থাকতে হবে।
২. পরিসংখ্যানবিদ: ৪টি
গ্রেড-১৪। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
৩. কোল্ড চেইন টেকনিশিয়ান: ১টি
গ্রেড-১৫।
যোগ্যতা: বেতন স্কেল ৯,৭০০-২৩,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড থেকে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি
গ্রেড-১৬।
যোগ্যতা: বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ লেখার ন্যূনতম গতি থাকতে হবে।
৫. স্টোর কিপার: ৫টি
গ্রেড-১৬।
যোগ্যতা: বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদে নিয়োগপ্রাপ্তদের সরকারি বিধি অনুযায়ী জামানত দিতে হবে।
৬. স্বাস্থ্য সহকারী: ৯৭টি
গ্রেড-১৬।
আরও দেখুন: ৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
যোগ্যতা: বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদে প্রার্থীকে সংশ্লিষ্ট পুরোনো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে।
৭. ড্রাইভার: ৪টি
গ্রেড-১৬।
যোগ্যতা: বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড থেকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
৮. ল্যাব অ্যাটেনডেন্ট: ১টি
গ্রেড-১৯।
বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স ও আবেদনের সময়: প্রার্থীর বয়স ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন শুরু: অনলাইনে আবেদন শুরু হবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়।
আবেদন শেষ: আবেদন করা যাবে ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন করতে হবে নরসিংদী সিভিল সার্জনের ওয়েবসাইটে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি: ১ থেকে ৭ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা। এর সঙ্গে সার্ভিস চার্জ ও ভ্যাট ১২ টাকা যোগ হয়ে মোট ১১২ টাকা দিতে হবে। ৮ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা। সার্ভিস চার্জ ও ভ্যাট ৬ টাকা মিলিয়ে মোট ৫৬ টাকা দিতে হবে। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ১ থেকে ৮ নম্বর পদের জন্য মোট ৫৬ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পর সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ও নিয়োগ পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট অথবা এখানে দেখুন।