আ.লীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের বিক্ষোভ

১১ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ১০:০০ PM
ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিক্ষোভ মিছিল

ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিক্ষোভ মিছিল © সংগৃহীত

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। বুধবার অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশে অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। মহানগর দক্ষিণ সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক নোমান হোসেন নয়ন।

প্রধান অতিথি আজিজুর রহমান আজাদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সহস্রাধিক মানুষ শহীদ ও অসংখ্য মানুষ আহত হওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও বিএনপি সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনি সমঝোতার কারণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ঘোষণা দিয়ে বোমা বিস্ফোরণ, ককটেল নিক্ষেপ, গাড়িতে অগ্নিসংযোগ ও অবরোধের মতো ঘটনা ঘটাচ্ছে। অথচ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এসব ঘটনাকে ছোট করে দেখিয়েছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণসহ বিভিন্ন সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে আজাদ বলেন, এসব ঘটনাকে গুরুত্বহীনভাবে উপস্থাপন করা হচ্ছে। অন্যদিকে ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলছে। ছাত্রদলকে বিদ্বেষের দৃষ্টিভঙ্গি পরিহার করে বাস্তবতা উপলব্ধির আহ্বান জানান তিনি।

ছাত্রশিবির কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবে না উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। সরকার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে সেই দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর চেষ্টা করছে।

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা, দলটির নেতাদের সংসদে পাঠানো, জামিন বাণিজ্য এবং বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগও তোলেন আজাদ। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আবার তাদের সঙ্গে সমঝোতা করা দ্বিমুখী রাজনীতি। ভুল সংশোধনের সুযোগ এখনো রয়েছে। রাষ্ট্রীয় কাঠামোর দলীয়করণ বন্ধ, বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের গণহত্যার বিচার নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে।

কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক নোমান হোসেন নয়ন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে পরাজিত গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। যারা শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, সংবিধান নিয়ে বারবার কথা না বলে নিজের দায়িত্ব পালন করুন।

সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ দেশকে অস্থিতিশীল করতে সারাদেশে কার্যক্রম চালাচ্ছে বলে তাদের অভিযোগ। এসব কর্মকাণ্ড সাধারণ মানুষের চোখে পড়লেও সরকারের নজরে আসছে না। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের মাধ্যমে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যানের রায় দিয়েছে। স্বৈরাচারের সঙ্গে কোনো ধরনের সমঝোতা জনগণ মেনে নেবে না।

তিনি আরও বলেন, অতীতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের চলাফেরা ও কর্মকাণ্ড নজরদারিতে গোয়েন্দা সংস্থাগুলো প্রযুক্তি ব্যবহার করত। বর্তমান পরিস্থিতিতে সেই প্রযুক্তি কোথায়, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের অর্থ-সম্পাদক ওমর ফারুক ফাহিম, অফিস সম্পাদক শফিকুল ইসলাম সাইফুলসহ মহানগর ও বিভিন্ন থানার নেতাকর্মীরা।

চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
‘ব্যাড টাচের’ শিকার ছাত্রী, সহায়তা চাওয়ায় প্রক্টর বললেন- ‘ব…
  • ১১ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালে কে কার প্রতিপক্ষ
  • ১১ নভেম্বর ২০২৬
‘ককটেল আতঙ্ক’ ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950