বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ PM
বুরো বাংলাদেশ

বুরো বাংলাদেশ © টিডিসি সম্পাদিত

বেসরকারি সংস্থা বুরো বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

এসব পদে আবেদনের শেষ সময় আগামী ২৭ অক্টোবর ২০২৬।

১. সহকারী ম্যানেজার-ফুড অ্যান্ড বেভারেজ

শিক্ষাগত যোগ্যতা: হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

২. গেস্ট সার্ভিস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ডিপ্লোমা বা সমমানের শিক্ষা।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

৩. পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট/ক্লিনার

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস। শারীরিকভাবে ফিট হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

৪. ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি/এইচএসসি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা। কম্পিউটার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

৫. ডিস-ওয়াশার

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। শারীরিকভাবে ফিট হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

আরও দেখুন: বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্প প্রশাসনের

বেতন: আলোচনা সাপেক্ষে।

৬. সহকারী শেফ

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ডিপ্লোমা বা সমমানের শিক্ষা।

অভিজ্ঞতা: আতিথেয়তানির্ভর প্রতিষ্ঠানে রান্নার কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

৭. সহকারী শেফ-পেস্ট্রি অ্যান্ড বেকারি

পদসংখ্যা: অনির্ধারিত

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/ডিপ্লোমা বা সমমানের শিক্ষা।

অভিজ্ঞতা: পেস্ট্রি ও বেকারির কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

শিক্ষানবিশ ও স্থায়ীকরণ: অস্থায়ী নিয়োগের তারিখ থেকে পরবর্তী তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে বিবেচিত হবে। এই সময়ের মধ্যে কাজ শেখার ক্ষেত্রে ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তীতে আরও তিন মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চাকরিতে স্থায়ী করা হবে। পরীক্ষায় অকৃতকার্য হলে চাকরির অবসান হবে।

বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা: স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও স্বাস্থ্য তহবিলসহ চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ২৭ অক্টোবর ২০২৬।

বুরো বাংলাদেশ নিয়োগের ক্ষেত্রে সম-অধারে বিশ্বাস করে। নিয়োগ-সংক্রান্ত শর্তাবলির যেকোনো অংশ সংশোধন বা সংযোজন, আবেদনপত্র বাতিল কিংবা নিয়োগ-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংস্থাটি সংরক্ষণ করে।

বিস্তারিত জানতে এখানে দেখুন।

মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, দেখুন তালিকা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্ক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬