ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩

১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ AM
থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ৩

থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ৩ © সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় এক সাংবাদিকের স্ত্রী ও তাদের মেয়েসহ তিনজন নিহত এবং এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার (১৩ নভেম্বর, ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

নিহতরা হলেন, বোদা উপজেলা পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার বাসিন্দা এবং অনলাইন পোর্টাল ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আসগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্প নগরীর হিসাবরক্ষক মাহমুদা খানম, তাদের সাত বছর বয়সী মেয়ে আল আকসা এবং মারেয়া বামনহাট এলাকার প্রমিলা রাণী (৩০)।

আহতরা হলেন, উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬), তার মেয়ে স্বীকৃতি (৭), চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিক পাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বোঝাই থ্রি হুইলারটি উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে উপজেলা শহরের দিকে আসছিল। পথে কৈকিল্লা দীঘি এলাকায় পেছন থেকে একটি ট্রাক থ্রি হুইলারটিকে ধাক্কা দেয়। এ সময় দুমড়ে মুচড়ে যায় থ্রিহুইলারটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাহমুদা ও তার মেয়ে আল আকসাকে ঠাকুরগাঁও হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া প্রমিলা রাণী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, ট্রাকের চাপায় থ্রি-হুইলারের তিন যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা এবিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-মেয়েসহ নিহত ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
গাড়ির গিয়ারের মতো দেখতে চাকতি, ভেতরে ৫ কোটি টাকার সোনা
  • ১৪ নভেম্বর ২০২৬
বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950