ঢামেক ছাত্রদলের নতুন কমিটি: আহ্বায়ক-সদস্য সচিব সরকারি চাকরিজীবী

১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ০৩:৪৬ PM
ঢামেক ছাত্রদল আহ্বায়ক ডা. আব্দুল্লাহ আর রায়হান ও সদস্য সচিব ডা. মেশকাত শরীফ ভূঁইয়া

ঢামেক ছাত্রদল আহ্বায়ক ডা. আব্দুল্লাহ আর রায়হান ও সদস্য সচিব ডা. মেশকাত শরীফ ভূঁইয়া © টিডিসি সম্পাদিত

৮ বছর পর ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডা. আব্দুল্লাহ আর রায়হানকে আহ্বায়ক ও ডা. মেশকাত শরীফ ভূঁইয়াকে সদস্য সচিব করে ৫ সদস্যের এই কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে শীর্ষ নেতৃত্বের উভয়ই সরকারি কর্মচারী। এ ছাড়া কমিটিতে রয়েছেন পেশাজীবী সংগঠনের সদস্য ও বিবাহিতও।

নবগঠিত ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকারিয়া আশরাফ আশফি। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মিনহাজুল আবির ও আব্দুর রাজ্জাক। এর মধ্যে যুগ্ম আহ্বায়ক দুজন বর্তমান ছাত্র। বাকিদের মধ্যে রায়হান কে-৭২ এবং অপর দুজন কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী। তারা ২০২১-২২ সালের আগেই পড়াশোনা শেষ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আর রায়হান ও সদস্য সচিব মেশকাত শরীফ ভূঁইয়া রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের মেডিকেল অফিসার। চুক্তিভিত্তিক নিয়োগ হলেও এটি সরকারি চাকরি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশফিও একটি বেসরকারি ক্লিনিকে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।

এ ছাড়া সদস্য সচিব মেশকাত সম্প্রতি বিয়ে করেছেন বলেও নিশ্চিত করেছে একটি সূত্র। এর বাইরে ২০২২ সালেই মেশকাত বিএনপিপন্থী চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের ঢামেক শাখার সদস্য হিসেবে যুক্ত হন।

নাম প্রকাশ না করার শর্তে ঢামেক ছাত্রদলের একাধিক নেতাকর্মী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, জীবিকার তাগিদে ছাত্র রাজনীতির পাশাপাশি কোথাও চাকরি করা, ব্যবসা করা অস্বাভাবিক নয়। কিন্তু সরকারি চাকরিজীবী হয়েও রাজনৈতিক দলে পদ পাওয়া ভিন্ন বিষয়। কেন্দ্রীয় ছাত্রদল বিষয়টি জানলেও কোনো অজানা কারণে তাদেরকেই কমিটিতে নেতৃত্ব দিয়েছে।

এসব বিষয়ে কথা বলতে একাধিকবার কল দেওয়া হলেও আহ্বায়ক ডা. আব্দুল্লাহ আর রায়হান ও সদস্য সচিব ডা. মেশকাত শরীফ ভূঁইয়া কল রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠানো হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ১৮ জুলাই গোলাম মোর্শেদ সজীবকে সভাপতি এবং সাইফুল ইসলাম বাদশাকে সাধারণ সম্পাদক করে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়। পরে চলতি বছরের ১১ এপ্রিল ‘মেয়াদোত্তীর্ণ’ এসব কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬