ঢামেকসহ রাজধানীর ৪ মেডিকেলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে যারা

১৩ আগস্ট ২০২৬, ০৬:৪৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৭:০১ PM
ছাত্রদল ও বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের লোগো

ছাত্রদল ও বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের লোগো © টিডিসি সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজসহ রাজধানীর ৪ সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত পৃথক ৫টি বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

নতুন কমিটিতে যারা—

মো. আব্দুল্লাহ আর রায়হানকে আহ্বায়ক এবং মেশকাত শরীফ ভূঁইয়াকে সদস্য সচিব করে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাকারিয়া আশরাফ আশফি। এ ছাড়া মিনহাজুল আবির ও আব্দুর রাজ্জাককে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি আহ্বায়ক হয়েছেন জহিরুল ইসলাম জহির, আর সদস্য সচিব হয়েছেন ইফতেখার আহমেদ শিহাব। এ ছাড়া খোন্দকার সিফাত-উল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. মহসিন আলী ও মো. আরাফাত রহমান যুগ্ম আহ্বায়ক হয়েছেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের কমিটিতে রানভীন খানকে আহ্বায়ক এবং মাহাথির মুহাম্মদকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন আবদুল্লাহ আল কাফি। আর যুগ্ম আহ্বায়ক রয়েছেন জাহিদ হাসান, সাদীদ আহনাফ, তানজিম ওয়াসেত, মো. মাসুম, নাদিম আঞ্জুম খান ও মো. নাঈম হোসেন।

আলভী ওমায়ের মাহমুদকে সভাপতি ও আহনাফ ইফতেখার ইরামকে সাধারণ সম্পাদক করে ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি অমিত পাল ও সহ-সভাপতি হয়েছেন মো. আব্দুল মোকাদ্দেম ফাইদ। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল হক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আজিজুল হাকিম জিওন।

ঢাকা ডেন্টাল ছাত্রদলের দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান সিফাত, সহ দপ্তর সম্পাদক পদে মো. ইসতিয়াক আহমেদ, প্রচার সম্পাদক পদে আব্দুল কাদের রুমি, সহ প্রচার সম্পাদক পদে মাজিদুল আলম, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে আজরা মাহমুদা হিলারী, সাংস্কৃতিক সম্পাদক পদে মুঈদ চৌধুরী রাফি, স্বাস্থ্য সম্পাদক পদে রাফসান রেজা বাপ্পি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রকিবুল হাসান রুমি, ক্রীড়া সম্পাদক পদে রিপন মিয়া জায়গা পেয়েছেন। এ ছাড়া এতে সদস্য হিসেবে রয়েছেন এমামুল আহসান রাফিম ও সামিনুর রহমান।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ১৮ জুলাই গোলাম মোর্শেদ সজীবকে সভাপতি এবং সাইফুল ইসলাম বাদশাকে সাধারণ সম্পাদক করে ঢাকা মেডিকেল কলেজ, তাওহীদুল ইসলাম সৈকতকে সভাপতি ও ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং মাজহারুল ইসলাম জাহিদকে সভাপতি ও মো. নকিবুল হাসানকে সাধারণ সম্পাদক করে ঢাকা ডেন্টাল কলেজের কমিটি গঠন করা হয়। পরে ২০২০ সালের ২৪ জুলাই মেহেদি হাসান সাকিবকে আহ্বায়ক ও সাদ বিন নেওয়াজকে সদস্যসচিব করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়।

এদিকে গত ১১ এপ্রিল ‘মেয়াদোত্তীর্ণ’ এসব কমিটি বিলুপ্ত করেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বিএনপি নেতাকর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৪ শতাংশ হারে কেটে রাখা টাকা পেতে শিক্ষকদের যা করতে হবে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬