ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুবি ছাত্রদলের

১৩ আগস্ট ২০২৬, ০৪:৪৫ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস ও এর আশপাশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ধরনের কার্যক্রম বা তৎপরতা চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সদস্যসচিব মো. আবুল বাশার পৃথক বক্তব্যে এ কথা জানান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম এবং তাদের তৎপরতা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের আশপাশে ১০০ গজের মধ্যে চলতে দেওয়া হবে না। আর এর সঙ্গে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তার হিসাব কঠিন হবে।

অন্যদিকে সদস্যসচিব মো. আবুল বাশার বলেন, ‘যদি-কিন্তু ছাড়াই স্পষ্ট করে বলতে চাই, নিষিদ্ধ ও পতিত আওয়ামী লীগের কোনো কার্যক্রম কুমিল্লা বিশ্ববিদ্যালয় বা এর আশপাশে করতে দেওয়া হবে না। গত ১৭ বছরে সংঘটিত সকল অনিয়ম, দমন-পীড়ন ও অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ক্যাম্পাসের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি পতিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনো অপশক্তিকে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার সুযোগ দেওয়া হবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক একটি পোস্টার সাঁটানো হয়েছে।

ইউএনওকে নিয়ে ফেসবুকে তোলপাড়, জামায়াত এমপির ভাইকে মারধর
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টমেটো খেলে কি কিডনিতে পাথর হয়? জানুন আসল তথ্য
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপ্লোমা টেক্সটাইল শিক্ষার্থীদের বদলির আবেদন শুরু ২৭ সেপ্টে…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সার্টিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে শিক্ষার্থীদের সুখবর দ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক প্রতিবাদী মানুষ ছিলেন প্রীতিলতা: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬