বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃত্বে রুবাইয়াত আফিফ-মমি আনসারী

১৩ আগস্ট ২০২৬, ০৬:৪৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৪৮ PM
তানজীম রুবাইয়াত আফিফ ও মোস্তাফিজুল কবীর (মমি আনসারী)

তানজীম রুবাইয়াত আফিফ ও মোস্তাফিজুল কবীর (মমি আনসারী) © টিডিসি সম্পাদিত

দেশের ৭৮টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নতুন (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে তানজীম রুবাইয়াত আফিফ ও সদস্য সচিব হিসেবে মোস্তাফিজুল কবীর (মমি আনসারী) মনোনীত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন। 

আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া কমিটিতে পদ পাওয়া বাকিরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শুভ; যুগ্ম আহ্বায়ক আসিফ আহমেদ খান, মো. ফয়সাল আলম রবি, মো. রেজায়ে রাব্বী, হাসিবুল হাসান, মাশশারাত মীহাম, ফাইরুজ ফারহানা, হাসনাইন আহম্মেদ রাইদ, নাফিউজ্জামান নাফি ও নাফিসা বিনতে উমাইয়া রিদিকা।

একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

এর আগে ২০২০ সালে সর্বশেষ বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছিল। সেখানে তানজীম রুবাইয়াত আফিফ সিনিয়র যুগ্ম-সম্পাদক ও মমি আনসারী যুগ্ম-সম্পাদক পদে ছিলেন।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950