জকসু নির্বাচন

এক মিনিটের জন্য প্রথম ভোটের উচ্ছ্বাসে যোগ দিতে পারলেন না অনেকে

০৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৪ PM
জকসু নির্বাচনে ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পর শিক্ষার্থীদের দীর্ঘ লাইন

জকসু নির্বাচনে ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পর শিক্ষার্থীদের দীর্ঘ লাইন © টিডিসি ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গ্রহণের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় পর ভোটকেন্দ্রে উপস্থিত হয়েও ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন অনেক শিক্ষার্থী। তাদের অনেকের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বাস দেরি করায় কেন্দ্রে আসতে পারেননি তারা। কেন্দ্রে প্রবেশের পর বারবার অনুরোধ করলেও তাদের সুযোগ দেয়নি প্রশাসন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। তবে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয় বিকাল ৩টা পর্যন্ত।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাস বিকেল ৩টা ১ মিনিটে এসে ক্যাম্পাসে পৌঁছায়। বাসে আসা শিক্ষার্থীরা ১ মিনিট দেরি করায় তাদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। আবার অনেকে পরে ঢোকা যাবে ভেবে দেরিতে আসার কারণে ঢুকতে পারেননি।

কেন্দ্রে ঢুকতে না পারা শিক্ষার্থী নয়ন বলেন, পরীক্ষা থাকায় সকালে বাসায় ছিলাম। পরে ভোট দিতে আসি, কিন্তু পুরান ঢাকার তীব্র যানজটের কারণে কিছুটা দেরি হয়ে যায়। এক মিনিট দেরি হওয়ার জন্য আমার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এক মিনিটের জন্য ভোট দিতে না পারাটা খুব হতাশাজনক।

এ বিষয়ে প্রক্টরিয়াল টিমকে জানানো হলে তারা জানান, নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় এ বিষয়ে আর কিছু করার নেই। ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9