জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোট পড়ার আশা প্রধান নির্বাচন কমিশনারের

০৬ জানুয়ারি ২০২৬, ০৪:০২ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ PM
একটি কেন্দ্র থেকে ভোট শেষে ব্যালট বক্স নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ

একটি কেন্দ্র থেকে ভোট শেষে ব্যালট বক্স নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা আশা করছি প্রায় ৬৫ শতাংশ ভোট কাস্টিং হবে। সব কেন্দ্রের তথ্য হাতে এলে বিস্তারিত জানানো যাবে। তবে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সন্তোষজনক। 

অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ক্যাম্পাস তুলনামূলকভাবে ছোট এবং এটি প্রথমবারের মতো জকসু নির্বাচন হওয়ায় কিছু ছোটখাটো সমস্যা দেখা দিয়েছে। তবে ক্যাম্পাসের ভেতরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাইরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট।

আরও পড়ুন: শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা শেষে পুলিশে দিল ছাত্রদল নেতাকর্মীরা

এর আগে সকাল ৯টায় জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৩টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ হাজারের বেশি।

বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬
আলিম ভর্তির নীতিমালা প্রকাশ
  • ২৫ আগস্ট ২০২৬
মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সাল…
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসার সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬