জকসু নির্বাচন

ভোটগ্রহণের সময় শেষ হলেও বুথে দীর্ঘ লাইন

০৬ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটদানের নির্ধারিত সময় শেষ হলেও ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুধুমাত্র যারা লাইনে দাঁড়ানো আছে তাদের ভোট নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টায় ভোটগ্রহণের সময় শেষ হওয়ার কথা থাকলেও অনেক কেন্দ্রে তখনো শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। পরে কমিশন এ সিদ্ধান্ত জানায়।

সরেজমিনে দেখা যায়, বিকেল আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, অন্তত ৩০ জন শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। একই দৃশ্য দেখা গেছে কলাভবনের সামনেও।

লাইনে দাঁড়িয়ে থাকা এক শিক্ষার্থী জানান, ‘ভোরবেলা ভোট স্থগিত হওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে আজ সকালে দ্রুত আসিনি। দুপুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভোট দিতে এসেছি, কিন্তু এখানে এসে দেখি লম্বা লাইন। আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকেও সামনে এগোতে পারছি না।’

আরও পড়ুন: শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তা শেষে পুলিশে দিল ছাত্রদল নেতাকর্মীরা

ভোটের সময় বাড়ানোর বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক জুলফিকার মাহমুদ জানান, এখন পর্যন্ত সময় বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যারা লাইনে দাড়িঁয়ে আছে তাদের ভোট নেওয়া হবে। প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, ভোটগ্রহণ শেষে ছয়টি ওএমআর (OMR) মেশিনের মাধ্যমে দ্রুত ভোট গণনা করা হবে এবং পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হবে। 

৫ ঘণ্টায় কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, আমরা সব তথ্য একসাথে জানিয়ে দেব।’

উল্লেখ্য, আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে জকসু ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। তীব্র শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা ভোট দিতে কেন্দ্রে হাজির হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ও উচ্ছ্বাস বাড়তে থাকে। এবারের নির্বাচনে সাড়ে ১৬ হাজার ৬৪৫ জন ভোটারের রায়ে জকসুর ২১টি পদের জন্য ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9