জকসু নির্বাচন

‘আরে আচরণবিধি রাখেন মিয়া’—ছাত্রদলের পোলিং এজেন্ট

০৬ জানুয়ারি ২০২৬, ০২:১১ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০২:১৩ PM
ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এজেন্ট

ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এজেন্ট © ভিডিও থেকে সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এজেন্ট ২১২ নাম্বার রুমে চিরকুট নিয়ে প্রবেশ করেন। চিরকুট নিয়ে প্রবেশ স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন থাকার পরেও সাংবাদিককে বলেন, আরে রাখেন আচরণবিধি মিয়া। 

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোট গ্রহণ শুরু হবার পরে প্রতিটি কেন্দ্রে ছাত্রদলের এজেন্টর কাছে চিরকুট পাওয়া যায়। এর তথ্য-প্রমাণাদির ভিডিও ইতিমধ্যে প্রতিবেদকের হাতে সংরক্ষণ করা আছে। ছাত্রদল সমর্থিত পোলিং এজেন্ট আরো বলেন, আমি এইটা ভাই কাউরে দিতাছি না আপনি এমন করতাছেন কেন।

এই বিষয়ে দায়িত্বরত রিটার্নিং অফিসার বলেন, এইটা আচরণবিধির লঙ্ঘন হয়েছে বুঝার পরপরই আমরা চিরকুট নিয়ে রেখে দিয়েছি। সেটি আমরা আগে দেখতে পাইনি। ওরা আমাদের সামনেই ছিলো, আমরা ভেবেছি এইটা ভোটার লিস্ট। 

প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, পোলিং এজেন্টের কাছে ভোটার লিস্ট ছাড়া কিছুই থাকবে না। তারপরেও যদি চিরকুট পাওয়া যায় তাহলে সেটি যেন নিয়ে নেওয়া হয় সেটিও বলে দিয়েছি।

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস 
  • ২৮ অক্টোবর ২০২৬
সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস
  • ২৮ অক্টোবর ২০২৬
নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে বললেন আইজেনকোট
  • ২৮ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ের খাবারে মিলল সেদ্ধ টিকট…
  • ২৮ অক্টোবর ২০২৬
বুথফেরত জরিপে নেতানিয়াহু ও আইজেনকট সমানে সমান
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬