ওসমান হাদি হত্যাকাণ্ড

তীব্র শীতেও শাহবাগে অবস্থান ইনকিলাব মঞ্চ নেতাকর্মীদের

২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ AM
শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান

শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান © টিডিসি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সাবেক এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তীব্র শীতের মধ্যেও রাজধানীর শাহবাগে অবস্থান করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগে সমবেত হয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন এবং এখন অবধি অবরোধ কর্মসুচি চালিয়ে যাচ্ছেন তারা।

রাত সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, তীব্র শীতের মধ্যেও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা শাহবাগে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন: জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট, বাধা নারী নেত্রীরা

এসময় তাদেরকে শহীদ ওসমান হাদির কবিতা আবৃত্তি ও ওসমান হাদিকে নিয়ে লেখা গান, গজল এবং বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করতে দেখা যায়। 

এর আগে, রাত সাড়ে ১১টায় ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ কর্মসূচিতে সংহতি জানায় জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

 

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950