হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে: ইনকিলাব মঞ্চ

২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ PM
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের © টিডিসি

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে টানা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার দৃঢ় অঙ্গীকার জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, শহীদ হাদির হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত শাহবাগই থাকবে আন্দোলনের কেন্দ্রবিন্দু। এ কর্মসূচিতে সারা দেশ থেকে ছাত্র-জনতার অংশগ্রহণ আরও জোরদার হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অবরোধ কর্মসূচিতে এ কথা হয়।

এ সময় ‘রূপসা থেকে তেঁতুলিয়া আজাদি, আজাদি’; ‘দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত’; ‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতারা।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, ‘আজকের মতো আগামীকাল শনিবারও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে  শাহবাগ অবরোধ থাকবে এবং সারা দেশ থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হবে। হাদি হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ব না।  হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে।’

এ সময় ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা বলেন, ‘আপনাদের সঙ্গে নিয়েই আমরা বিচার আদায় করব। শহীদ হাদি কি এই বাংলার মাটিতে বিচার পাবে না?’

তিনি বলেন, ‘হত্যাকারী যে-ই হোক, যে দেশেরই হোক, যত বড় শক্তির পেছনেই থাকুক তাকে বিচারের আওতায় আনতে হবে। এই দাবি আমরা আগেও জানিয়েছি, আজও জানাচ্ছি। আমরা রাজপথে আছি। বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা থামব না।’

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষ…
  • ০৬ আগস্ট ২০২৬
রেকর্ড ২০০০ কোটিতে দিয়োমান্দেকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ
  • ০৬ আগস্ট ২০২৬
সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে
  • ০৬ আগস্ট ২০২৬
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬