শুক্রবার দেশব্যাপী দোয়া ও বিক্ষোভের আহ্বান ইনকিলাব মঞ্চের

২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ PM
শরিফ ওসমান হাদি ও তার গড়ে তোলা সংগঠন ইনকিলাব মঞ্চের লোগো

শরিফ ওসমান হাদি ও তার গড়ে তোলা সংগঠন ইনকিলাব মঞ্চের লোগো © টিডিসি সম্পাদিত

আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে আগামীকাল দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহবান।’

শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পল্টনে রিকশায় নির্বাচনী প্রচারণাকালে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছোট একটি অস্ত্রোপচারের পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর এক সপ্তাহ আগে ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। পরদিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার লাশবাহী বিমান ঢাকায় অবতরণ করে। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তত ১০ লক্ষ মানুষের অংশগ্রহণে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে তাকে কবরস্থ করা হয়।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে শোক নেমে আসে। গুলিবিদ্ধ হওয়ার দুই সপ্তাহ এবং নিহতের ৭ দিন পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি সরকার।

সব মাদ্রাসা অধ্যক্ষকে বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষাবোর্ডের ১০০টি  উত্তরপত্র হারালেন শিক্ষক, ৩ দি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রত…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবির আইন বিভাগে ভর্তি: আবেদন থেকে প্রস্তুতি, যা জানা দরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে একাদশে ভর্তিতে বিশেষ কোটায় মনোনীত ১৫ জন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬