ওসমান হাদিকে ‘গিনিপিগ’ আখ্যা, যে ব্যাখ্যা দিয়ে দুঃখপ্রকাশ করলেন নিলুফার মনি

২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ PM
নিলুফার চৌধুরী মনি

নিলুফার চৌধুরী মনি © সংগৃহীত

আততায়ীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি। তার ওই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দুঃখপ্রকাশ করেছেন নিলুফার মনি। বুধবার (২৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখপ্রকাশ করেন।

ফেসবুক পোস্টে নিলুফার মনি বলেন, ‘শহীদ শরীফ ওসমান হাদির বিষয়ে আমার বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি বলতে চেয়েছি, একদল লোক বিশেষ উদ্দেশ্যে তাকে ব্যবহার করছে। তারা তাকে পরীক্ষাগারের প্রাণীর মতোই নিহত করেছে।’

তিনি আরও বলেন, ‘আমার বক্তব্যটি আক্ষরিকভাবে গ্রহণ না করে এর মূল সুরটি বোঝার জন্য সকলকে অনুরোধ করছি। এ ভুল বোঝাবুঝির জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মহান আল্লাহ ওসমান বিন হাদিকে বেহেস্ত নসিব করুন এই দোয়া করি।’

বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ শত ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9