রাজনীতিবিদসহ বিশিষ্টজনের সম্মানে ভারতীয় হাইকমিশনের ইফতার

০৭ মার্চ ২০২৬, ১০:২৭ PM
ভারতীয় হাইকমিশনের ইফতার

ভারতীয় হাইকমিশনের ইফতার © টিডিসি ফটো

রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, সাংবাদিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তির সম্মানে ইফতারের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। 

শনিবার (০৭ মার্চ) রাজধানীর শাহবাগে হোটেল রূপসী বাংলায় (সাবেক ইন্টার কন্টিনেন্টাল) গ্র্যান্ড বলরুমে ইফতারের আয়োজন করা হয়।  

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তার সহধর্মিনী মানু ভার্মার আমন্ত্রণে  ইফতারে অংশ নেন, সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা। 

উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, জাতীয় সংসদের হুইপ আসাদুল হাবিব দূলু, প্রধানমন্ত্রীর সহকারী উপদেষ্টা মাহাদী আমিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক, প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের  আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা, রুমিন ফারহানা এমপি, কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক  রুহীন হোসেন প্রিন্স, ঢাকা ১২ আসনের জামাতের এমপি সাইফুল আলম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভাইয়া, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সমকাল সম্পাদক একে আজাদ চৌধুরী, দৈনিক যুগান্তর সম্পাদক আব্দুল হাই সিকদার, নয়া দিগন্ত সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশ জাসদের সভাপতি নাজমুল হাসান প্রধানসহ দেশের বিশিষ্টজনেরা ইফতারের অংশ নেন। 

ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের উদ্দেশ্যে করা হয় এই ইফতারের আয়োজন করে ভারতীয় দূতাবাস।

শেখ হাসিনার উপদেষ্টা ঢাকায় আটক
  • ০৪ নভেম্বর ২০২৬
শত বছর পর কানসাসে ডেমোক্র্যাট সিনেটর, ‘ভেটো’ দেওয়ার হুমকি ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
এইচএসসিতে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ জানাল …
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা পরিচালনা কমিটি…
  • ০৪ নভেম্বর ২০২৬
টানা ২ দফায় সোনার দামে বড় লাফ, আজ ভরি কত?
  • ০৪ নভেম্বর ২০২৬
কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই ডেমোক্র্যাটদের হাতে, কী কী …
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950