ইমির নেতৃত্বে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে

০৭ মার্চ ২০২৬, ০৯:৫১ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ PM
ইমির নেতৃত্বে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে

ইমির নেতৃত্বে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে © সংগৃহীত

সাউন্ড বক্সে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে কর্মসূচি পালন করা হচ্ছে।

আজ শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ফটকে ৭ মার্চের ভাষণ বাজানো শুরু হয়।

আরও পড়ুন: ঢাবি এলাকায় ৭ই মার্চের ভাষণ, সাউন্ড বক্সসহ থানায় এক ছাত্র

এ সময় রিকসার মধ্যে থাকা সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজতে শোনা যায়। পাশে ইমিসহ বামপন্থী ছাত্রসংগঠনের কয়েকজনকে দেখা গেছে।

এদিকে, আশপাশে পুলিশের উপস্থিতি থাকলেও এই কর্মসূচিতে বাধা দিতে দেখা যায়নি। এ সময় ইমি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যতদিন অস্থিত্ব থাকবে ততদিন শেখ মুজিবের অস্থিত্ব মুছে ফেলা যাবে না। আমরা আজকে সৈকতকে আটকের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছি।

এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শহিদুল্লাহ হলের শিক্ষার্থী ও হল শাখা ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আসিফ আহমেদ সৈকতকে রাজধানীর চানখাঁরপুল এলাকা থেকে সাউন্ডবক্সসহ তাকে আটক করে শাহাবাগ থানায় আনা হয়।

আরও পড়ুন: সেই ঢাবি ছাত্র নিষিদ্ধ ছাত্রলীগের, জুলাই আন্দোলনে হামলায় জড়িতও ছিলেন 

তাকে আটকের খবরে ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে এক শিক্ষার্থী প্রথমে ভিসি চত্বরে এবং পরে স্থান পরিবর্তন করে শাহবাগ থানার সামনে কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬