ঢাবির কেন্দ্রীয় মসজিদ থেকে বাদ জুমা বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ

২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ AM
ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চ © টিডিসি ফটো

আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়েছে। এ কর্মসূচির ‍অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে জুমার নামাজের পর বিক্ষোভ করবে ইনিকিলাব মঞ্চ ঢাবি শাখা। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বাদ জুমা বিক্ষোভ মিছিল করবে ইনকিলাব মঞ্চ, ঢাবি শাখা।’

এর আগের দেওয়া অন্য পোস্টে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়ে বলা হয়, ‘শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে আগামীকাল দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহবান।’

শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পল্টনে রিকশায় নির্বাচনী প্রচারণাকালে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছোট একটি অস্ত্রোপচারের পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর এক সপ্তাহ আগে ১৮ ডিসেম্বর শহীদ হন তিনি। পরদিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার লাশবাহী বিমান ঢাকায় অবতরণ করে। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তত ১০ লক্ষ মানুষের অংশগ্রহণে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে তাকে কবরস্থ করা হয়।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে শোক নেমে আসে। গুলিবিদ্ধ হওয়ার দুই সপ্তাহ এবং নিহতের ৭ দিন পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি সরকার।

নর্দান ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার মান ও স্বীকৃতি বিষয়ে প্রশ…
  • ২২ নভেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আনোয়ারুল ইসলাম
  • ২২ নভেম্বর ২০২৬
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশল…
  • ২২ নভেম্বর ২০২৬
ভোটার তালিকা থেকে বাদ পড়ায় বাংলাদেশে পুশইনের হুমকি, আত্মহত্…
  • ২২ নভেম্বর ২০২৬
সংলাপের শুরুতে এনসিপি কেন, জানালেন বিএনপি নেতা টুকু-খসরু
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বেড়াতে এসে চা পান করছিলেন গোপালগঞ্জের সাবেক চেয়ারম্য…
  • ২২ নভেম্বর ২০২৬