হাদি হত্যার বিচার দাবি, ইনকিলাব মঞ্চের শাহবাগ ব্লকেড

২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ PM
শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ

শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ © টিডিসি ছবি

শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও খুনিদের শাস্তির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজের পর এক বিক্ষোভ মিছিল থেকে শাহবাগ মোড়ে জড়ো হয়ে এই অবরোধ শুরু করে সংগঠনটি। হাজার হাজার জনতা এতে অংশ নিয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাসহ হাদির শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের জনতা শাহবাগ অবরোধ করে রেখেছে।

শরিফ ওসমান হাদি দুই সপ্তাহ আগে গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পল্টনে রিকশায় নির্বাচনী প্রচারণাকালে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছোট একটি অস্ত্রোপচারের পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর এক সপ্তাহ আগে ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। পরদিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার লাশবাহী বিমান ঢাকায় অবতরণ করে। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তত ১০ লক্ষ মানুষের অংশগ্রহণে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে তাকে কবরস্থ করা হয়।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে শোক নেমে আসে। গুলিবিদ্ধ হওয়ার দুই সপ্তাহ এবং নিহতের ৭ দিন পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি সরকার।

খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬