আজ দেশব্যাপী দোয়া ও বিক্ষোভের আহ্বান ইনকিলাব মঞ্চের

২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ AM
ওসমান হাদি

ওসমান হাদি © ফাইল ছবি

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতের আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ‘শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে আগামীকাল (শুক্রবার) দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহবান।’

শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পল্টনে রিকশায় নির্বাচনী প্রচারণাকালে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছোট একটি অস্ত্রোপচারের পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর এক সপ্তাহ আগে ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। পরদিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার লাশবাহী বিমান ঢাকায় অবতরণ করে। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তত ১০ লক্ষ মানুষের অংশগ্রহণে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে তাকে কবরস্থ করা হয়।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে শোক নেমে আসে। গুলিবিদ্ধ হওয়ার দুই সপ্তাহ এবং নিহতের ৭ দিন পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি সরকার।

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬