মাধ্যমিকের বার্ষিক ছুটি থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি

২২ জানুয়ারি ২০২৬, ০৩:৩১ PM
শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী

শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী © সংগৃহীত

পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং সাপ্তাহিক শুক্রবার ও শনিবার বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জোটের নেতা দেলোয়ার হোসেন আজিজি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (মাউশি) মহাপরিচালক বরাবর এই সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন (স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭১.০৪.০০২০২ (অংশ)-৫০৭) অনুযায়ী, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় রমজান মাসে আগামী ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি: ডিজি

নেতৃবৃন্দ উল্লেখ করেন, রমজানে রোজা রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়া অত্যন্ত কষ্টকর। বিশেষ করে দীর্ঘ সময় রোজা রাখার পর তারাবীহ নামাজ আদায় করা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য শারীরিক ও মানসিকভাবে ক্লান্তিকর হয়ে দাঁড়াবে। এই পরিস্থিতিতে রমজানের পবিত্রতা রক্ষা ও শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে পূর্বের মতো পুরো রমজান মাস ছুটি বহাল রাখা জরুরি।

আবেদনে আরও বলা হয়, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় মোট ৮টি সাপ্তাহিক ছুটিকে (শুক্রবার ও শনিবার) সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ; মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখ। সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির তালিকায় গণনা করা অযৌক্তিক বলে দাবি করেন তারা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে দেলোয়ার হোসেন আজিজি মহাপরিচালকের নিকট জোর দাবি জানান, রমজান মাসের ছুটি পুনরায় বহাল রাখা হয় এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দিয়ে নতুনভাবে ছুটির তালিকা সমন্বয় করা হয়।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬