এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি: ডিজি

২২ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ PM
জাতীয় পরিচয়পত্র

জাতীয় পরিচয়পত্র © সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে চালু করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ঢাকামেইলকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,‌ ‘আগামী রবিবার (২৫ জানুয়ারি) থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সকল তথ্য সংশোধন কার্যক্রম চালু করা হবে।’

জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে ভোটার তালিকা প্রস্তুতে সাময়িকভাবে গত ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে জরুরি সংশোধন সেবা চালু রেখে আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে সীমিতভাবে সংশোধন কার্যক্রম চালু রাখা হয়।

নিজের বাসের চাপায় প্রাণ গেল মালিকের
  • ২৬ অক্টোবর ২০২৬
রেকর্ড দেড় কোটি টাকায় দল পেলেন শেখ মেহেদী
  • ২৬ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম
  • ২৬ অক্টোবর ২০২৬
বিগ ব্যাশ ধোঁয়াশা কাটিয়ে দল পেলেন রিশাদ
  • ২৬ অক্টোবর ২০২৬
বিক্ষোভস্থল খালি করতে শিক্ষার্থীদের ৩০ মিনিটের আলটিমেটাম দি…
  • ২৬ অক্টোবর ২০২৬
৪ কোর্সে প্রশিক্ষণ দেবে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
  • ২৬ অক্টোবর ২০২৬